
খুলনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
এবারের জাতীয় প্রতিপাদ্য বিষয়:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”
আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয়:
Building Bridges, Breaking Barriers
“গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হুরে জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন —অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আলিমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ।
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় এবং সেতুবন্ধনের অঙ্গীকার নিয়ে এই র্যালী অনুষ্ঠিত হয়, যা জনসাধারণের মধ্যে ক্রীড়া চেতনা ও উৎসাহের এক নতুন প্রেরণা সঞ্চার করে ও তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করে।