By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় খুন হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় মিলেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় খুন হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় মিলেছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় খুন হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় মিলেছে

Last updated: 2023/07/06 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকা হতে গত মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর প্রকৃত পরিচয় মিলেছে। ভিকটিম শামিমা আক্তার (১৯) কয়রা উপজেলার বামিয়া গ্রামের জনৈক মোঃ বাবুল আক্তারের মেয়ে। বিবাহিতা ওই নারী স্বামীর সাথে মনোমালিন্যের জেরে বেশ কিছুদিন ধরে বাবা-মায়ের সাথে নগরীর বয়রার রায়েরমহল বাজার এলাকার একটি বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শামিমা গত সোমবার বিকেলে বাসা থেকে বেরিয়েছিলেন। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজছিলেন। তিনি নিখোঁজ থাকায় এবং বিভিন্ন গণমাধ্যমে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে তার বাবা, মা ও ভাই থানায় আসেন। এরপর তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যেয়ে তাকে শনাক্ত করেন।

হরিনটানা থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার গাইন দৈনিক জন্মভূমিকে বলেন, বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের পিতা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাকে কারা খুন করল? তিনি কেন হত্যাকাণ্ডের শিকার হলেন? পুলিশ এসব প্রশ্নের উত্তর খুঁজছে। সন্দেহভাজন ঘাতকদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে ওই পুলিশ কর্মকর্তা আপাতত এর বেশি তথ্য দিতে রাজি হননি।

এদিকে, লাশ উদ্ধারের পর র‌্যাব-৬ সদস্যরা নিহতের আঙ্গুলের ছাপের মাধ্যমে তার জাতীয় পরিচয় পত্রের  নাম-ঠিকানা ও বয়স উদঘাটন করেছিলেন। এনআইডি কার্ডের তথ্য অনুয়ায়ি ভিকটিম আঁখি আক্তার (২৭) বগুড়া সদরের চকফরিদ গ্রামের ১২ নং ওয়ার্ডের জনৈক মোঃ আবুল হোসেনের মেয়ে। কিন্তু ওই ঠিকানায় পুলিশ তার আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়ার পরদিন নিহতের প্রকৃত পরিচয় উদঘাটন হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ-সুইজারল্যান্ড থেকে সরাসরি ফ্লাইট, চুক্তির খসড়া চূড়ান্ত
Next Article ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 29 minutes ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 34 minutes ago
টেকনোলজি

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচবেন কীভাবে?

By Online Desk 35 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 29 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?