By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

Last updated: 2026/03/02 at 8:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
Share
SHARE

খুলনা (০২ মার্চ)

খুলনায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ: আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রাত ৯ টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রীজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।

খুলনার থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৯ টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দুজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরমধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তারা চলে যায়।

তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বত্তদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, আ: আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দু’টি মারামারি ও একটি চুরির মামলার রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা
Next Article বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি
আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য রকিব উদ্দিন পান্নুর সুস্থতা কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?