By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্য আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্য আটক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্য আটক

Last updated: 2025/01/23 at 5:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনায় প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে চাপাতিসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত উল্লাহর ছেলে রিয়াদ আলী (৩০) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত. এ্যাকেন আলীর ছেলে শেখ সুমন ওরফে মিজান (৩৫)।
পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ূর ব্রীজের পূর্ব পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে চ্যালেঞ্জ করলে সেটি দ্রুত পালিয়ে যেতে চায়। এসময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামের একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ ট্রাকটির পিছু নিলে সেটি জয়বাংলার মোড়, জিরো পয়েন্ট থেকে রূপসা সেতু পার হয়ে কুদির বটতলায় পৌঁছালে পুলিশ সেখান থেকে ট্রাকটিকে উদ্ধার করে। এসময় ডাকাত দলের আরএক সদস্য শেখ সুমন ওরফে মিজানকে আটক করে। বর্তমানে ট্রাকটি সোনাডাঙ্গা মডেল থানায় জব্দ রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকযোগে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের একটি টিম ময়ূর ব্রীজ এলাকায় অবস্থান নিয়ে একটি ট্রাকের গতিরোধের চেষ্টা করে। তবে ট্রাকটি না থামিয়ে দ্রুত চালিয়ে যায়। এসময় তাদের একজন লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে পুলিশের টিম ট্রাকের পিছু নেয়। ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে যায়। ট্রাকটি জয়বাংলার মোড় হয়ে রূপসা ব্রীজের টোলপ্লাজা ভেঙে যাচ্ছিল। পরে রূপসা কুদিরবটতলা এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এসময় আরও একজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, লোহার রডসহ ডাকাতির জন্য ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা
Next Article মোরেলগঞ্জে ২ দোকান আগুনে পুড়ে ছাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?