
বিজ্ঞপ্তি : খুলনায় ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় এ সংলাপের আয়োজন করা হয়।
এসময় সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হয়। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এবার নির্বাচনকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক ঘটনা না ঘটে এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। নির্বিঘ্নে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যেন নির্বাচনে ভোট দিতে পারেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টিটিউটের (আইআরআই) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুরর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা) এ সংলাপের আয়োজন করে। রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিতাব ঘোষ,খুলনা ইমাম পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, খুলনা জেলার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারি রায় অমিত, খুলনার কয়লাঘাট ক্যাথলিক চার্চ যাযক সাগর গাঙ্গুলী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদেও কেন্দ্রিয় সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রবার্ট নিক্সন ঘোষ, সম্মিলত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি লুতফুর নাহার পলাসী, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, প্রবীর বিশ্বাস, শিক্ষার্থী ঐশি জত্যি সরকার, দলিত সম্প্রদায়ের সদস্য লক্ষ্মী রাণি দাস, হিজরা শ্রেণির সদস্য পাখি দত্ত প্রমূখ। সভাটি পরিচালনা করেন আইনজীবী বাবুল হাওলাদার।