
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন মুন্সিপাড়া এলাকার একটি বাড়ী হতে আট জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে। তাদের কাছ হতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪৪ হাজার ৩শ’ টাকা আলামত হিসেবে জব্দ হয়েছে। শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নং মুন্সিপাড়া তৃতীয় গলির জনৈক মোঃ ফারুক হোসেন সাচ্চুর দ্বিতল ভবনের পাশের একটি সেমিপাকা টিনের ঘরে অভিযান চালানো হয়। তখন জুয়া খেলা অবস্থায় মোঃ ফারুক সরদার (৩০), মোঃ ইলিয়াছ হোসেন (৩৩), রিফাত হায়াত খান (৩৩), মোঃ সুমন হোসেন (৩৪), মোঃ শাহিন গাজী (৩১), মোঃ সম্রাট হোসেন তুরান (৩৪), মোঃ রুবেল (৩০) এবং মোঃ জাহিদুল ইসলাম (২৬) নামে আট জন গ্রেফতার হয়। সেখান হতে ৪৪ সেট তাস ও প্রায় ৫০ হাজার টাকা জব্দ হয়েছে।