By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো লোকজ-এর ‘গ্রামীণ বীজমেলা ২০২৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো লোকজ-এর ‘গ্রামীণ বীজমেলা ২০২৬
খুলনামহানগর

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো লোকজ-এর ‘গ্রামীণ বীজমেলা ২০২৬

Last updated: 2026/02/27 at 1:06 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
Share
SHARE

খুলনা (২৬ ফেব্রুয়ারি)

হারিয়ে যাওয়া দেশীয় জাতের বীজ সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘গ্রামীণ বীজমেলা ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ ও মৈত্রী কৃষক ফেডারেশনের যৌথ উদ্যোগে এবং জার্মানি ভিত্তিক সংস্থা ‘মিজরিও’-এর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
মেলায় আসা সাধারণ কৃষকরা অত্যন্ত আগ্রহের সাথে দেশীয় বীজ সংগ্রহ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক উচ্চফলনশীল জাতের ভিড়ে আমাদের আদি জাতগুলো হারিয়ে যাচ্ছে। এই মেলার মাধ্যমে কৃষকরা একে অপরের সাথে বীজ বিনিময় করার সুযোগ পেয়েছেন, যা আগামী মৌসুমে চাষাবাদে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন স্থানীয় ১৭টি গ্রামের অর্ধশতাধিক নারী কৃষক। তারা তাদের সংরক্ষিত কয়েকশ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় ধান, সবজি, ডাল ও তেলবীজ নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। স্টলগুলোতে শোভা পাচ্ছিল হরেক রকমের দেশীয় ধান যেমন: মরিচশাইল, রানীস্যালোট, হিজলি, দিঘা, মোরগশাইল, কালামাণিক এবং বিলুপ্তপ্রায় বিভিন্ন সবজির বীজ। গ্রামীণ নারীরা কেবল প্রদর্শনীই নয়, বরং নিজেদের মধ্যে বীজ বিনিময় এবং আগত দর্শনার্থীদের কাছে তা বিপণন বা বিতরণও করেন।
মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের এই যুগে আমাদের দেশীয় জাতের বীজগুলোই সবচেয়ে বড় রক্ষাকবচ। প্রান্তিক নারী কৃষকরা যেভাবে বংশপরম্পরায় এই বীজগুলো টিকিয়ে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে বটিয়াঘাটা উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, “বীজ একটি জাতির প্রাণ। কৃষকরা যদি বীজের জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আজকের এই মেলা আমাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে।” লোকজ এর ট্রেজারার অজিত কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও নারী কৃষকদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে। তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগ কৃষকদের বীজ সংরক্ষণের আগ্রহকে আরও বাড়িয়ে দেবে এবং দেশের কৃষি অর্থনীতিকে টেকসই করবে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বক্কর মোল্লা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাছরিন। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সাংবাদিক এবং কয়েকশ উৎসুক কৃষক উপস্থিত ছিলেন।
মেলায় প্রদর্শিত বীজের স্টলগুলো থেকে বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে সুকদাড়া গ্রামেন করুণা ম-লকে প্রথম, বিধবা নারী নমিতা সরকারকে দ্বিতীয় এবং হালিয়া শিউলী মণ্ডলকে তৃতীয় স্থান নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল নারী কৃষকদের পুরষ্কৃত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি
Next Article রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু
আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
খুলনামহানগর

৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ি সুজনের খোঁজে গোয়েন্দা সংস্থা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?