
জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক আইনজীবী এসএম শফিকুল আলম মনা বলেছেন, এখন আর শোকাহত হবার সময় নয়। শোককে শক্তিতে রূপান্তর করে ভোটডাকাত সরকারের পতন নিশ্চিত করতে হবে। রষ্ট্রপরিচালনায় চরম ব্যর্থতা, অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীদের থেকে অর্থ লুটে নেবার কারণে আকাশচুম্বী দ্রব্যমূল্য, খুন-গুম, দমন-নিপিড়ন, হামলা-মামলা ও লুটপাটে দেশ আজ দেউলিয়ার দ্বারপ্রান্তে। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের শোষণের কারণে দেশবাসী আজ শোকাভিভূত। গণতন্ত্র পুনঃরুদ্ধারের মাধ্যমে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে এই সরকাররে পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জনগণের সরকার গঠনের মধ্যদিয়ে আওয়ামী লীগের সকল অন্যায়-অপকর্মের জবাব দিতে হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে শোক শোভাযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত ১৮ জুলাই লক্ষীপুরে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের অতর্কিত হামলায় কৃষকদলের কর্মী সজিব হোসেন নিহতের প্রতিবাদে সারাদেশের ন্যায় খুলনায়ও শোক শোভাযাত্রার আয়োজন করে নগর ও জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলিন নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
এসময় উপস্থিত ছিলেন শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, এম সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এসএম শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কেএম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমদে, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মনিরুজ্জামান মন্টু, আইনজীবী মাসুদ রশিদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুির্শদুর রহমান লিটন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, খন্দকার ফারুক হোসেন, রুম্মন আজম, রাহাত আলী লাচ্চু, নূরুল আমিন বাবুল, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মোঃ আলী আক্কাস, জাফির নেওয়াজ চন্দন, মোঃ মুজবির রহমান, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফার হোসেন, বিকাশ মিত্র, মোঃ জাবেদ মল্লিক, হাবিবুর রহমান হাবীব, মোল্লা আইয়ুব হোসেন, মোঃ জাবির আলী, শফিকুল ইসলাম শাহিন, মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাঈদ, সেতারা সুলতানা, শাহানাজ ইসলাম, আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মোঃ শহিদুল ইসলাম, আজাদ আমিন ও আব্দুল মান্নান মিস্ত্রি। শোক শোভাযাত্রায় নেতা-কর্মীদের হাতে কালো পতাকা ও কালো ব্যাজধারণ করতে দেখা যায়।