By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা শুরু
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা শুরু

Last updated: 2024/07/16 at 7:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী :১৫ দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা খুলনা সাকির্ট হাউজ মাঠে শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জীবন ও পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনেক কিছু পাই। তাই গাছের প্রতি আমাদেরও উদার হতে হবে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, গাছের থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। গাছ কাউকে আঘাত করে না। তিনি বলেন, অফিস-আদালত, বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে, এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী, বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল।

অনুষ্ঠানে জানানো হয়, গতবছর বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির প্রায় ৭০ হাজার আটশত ৬০টি গাছের চারা বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

এর আগে বৃক্ষমেলা উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলা চলবে প্রতিদিন সকাল আটটা হতে রাত নয়টা পর্যন্ত। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মেলায় মোট ৫৫টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত
Next Article পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?