By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ
খুলনামহানগর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

Last updated: 2026/02/27 at 1:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
Share
SHARE

খুলনা, (২৬ ফেব্রুয়ারি)

সড়ক দুর্ঘটনায় খুলনা জেলার ২৩জন, সাতক্ষীরা জেলার ১৩জন ও বাগেরহাট জেলার ১০জন ক্ষতিগ্রস্তদের মাঝে মোট এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বিআরটিএ বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ’র) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন বাস্তবায়ন করা জরুরি। সড়ক দুর্ঘটনা ঘটে ৭০ শতাংশই মোটর সাইকেলে। মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে। তিনি বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটারে রাখার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন প্রধান অতিথি।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জি) মো: জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সড়ক দুর্ঘটনায় ভূক্তভোগী মো: আসলাম হোসেন গাজী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইটিএ’র উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা
Next Article অনলাইন-আইপি টিভিগুলো নীতিমালার আওতায় আনা হবে
আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago
খুলনামহানগর

৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ি সুজনের খোঁজে গোয়েন্দা সংস্থা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago
খুলনামহানগর

জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?