By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
খুলনাজেলার খবর

খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

Last updated: 2023/03/08 at 4:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

খুলনায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি মোঃ আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আসামি নিজখামার এলাকার বাসিন্দা জনৈক মোঃ রুস্তুম খাঁর ছেলে। সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ রুবেল খান। মামলার এজাহার থেকে জানা গেছে, ৭ম শ্রেণির ছাত্রী বিশ্বাস প্রোপারটিজ এলাকার বাসিন্দা ও হোগলাডাঙ্গার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ২০২১ সালের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি আল আমিনের স্ত্রী মনি বেগম ভিকটিমের মাকে জানায় তার জামাইয়ের ফোনে ওই স্কুলছাত্রীর খারাপ ছবি আছে। ভিকটিমের মা সেটি দেখে মেয়েকে ঘটনার কারণ জিজ্ঞাসা করেন। একপর্যায়ে ভিকটিম মাকে জানায় একই বছরের ১ এপ্রিল তাকে আইসক্রিম খাওয়ানোর কথাসহ বিভিন্ন প্রোলভন দেখিয়ে নিজখামার এলকায় আসামির দুলাভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এজাহারে তিনি আরও আসামির কথা মত না আসলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি প্রদান করে আসামি। তার ভয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ও ভিডিওর কথা এতদিন গোপন রেখেছিল। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা ২০২১ সালের ১৩ অক্টোবর লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনীয় ২০০৩) এর ৯(১) ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১৩ এর ৮(১) ধারায় আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকলেকুর রহমান আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর : সিটি মেয়র
Next Article চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ডিপো মালিককে জেল-জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 41 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?