By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

Last updated: 2026/04/11 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
Share
SHARE

 দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাম উপসর্গে আক্রান্ত রোগী ১ হাজার ছাড়িয়ে গেছে

খুলনা (১১ এপ্রিল)

হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীর এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর মারা যায়। এ নিয়ে খুলনাঞ্চলে হামের উপসর্গে দশ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কুষ্টিয়ায় ৮ জন, খুলনায় ২ জন রয়েছে। তবে খুলনায় যে দুই শিশুর মৃত্যু হয়েছে তারা দুজনই ঝিনাইদহ জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল। এছাড়া নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ৫১ জন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে ভর্তি আছে ৭৯৯ জন এবং চিকিৎসা নিয়ে ফিরে গেছে ৫৭৬ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছ্ে । আজ শনিবার দুপুর ২টায় হাসাপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ভর্তি রেজিষ্ট্রার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এর বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমীন বেগমের দুই বছর বয়সী সন্তান চাঁনকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন বলেন সকালে ঝিনাইদহ এর কালিগঞ্জ থেকে ২৩ মাস বয়সী শিশুটি এসেছিলো। কিন্তু খুবই অপুষ্টিতে ভোগা শিশুটি একেবারেই মুমুর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই ২৩ মাসে অনেক গুলো টিকা দেয়ার কথা থাকলেও তাকে এখন পর্যন্ত কোন টিকাই দেয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান জানান গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৫১ জন। এরমধ্যে বাগেরহাটে ১, যশোরে ২৪, ঝিনাইদহে ৮, খুলনায় ৬, কুষ্টিয়ায় ৩, মাগুরায় ৫ এবং নড়াইলে ৪ জন রয়েছে। এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরায় নতুন রোগীর সন্ধান পাওয়া যায়নি।

ইতোমধ্যেই দশ জেলায় এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে ভর্তি আছে ৭৯৯ জন এবং চিকিৎসা নিয়ে ফিরে গেছে ৫৭৬ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Next Article সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?