By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু
খুলনামহানগর

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

Last updated: 2026/01/28 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
Share
SHARE

খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবার নির্বাচনে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ বিহীন নির্বাচন হয় না। চ্যালেঞ্জ না থাকলে উৎসাহ বাড়ে না, আমাদের প্রচার বাড়ে না, কর্মিরা ঐক্যবদ্ধ হয় না এবং এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব, ইনশাল্লাহ। বিএনপি ঐক্যবদ্ধ দল, সবার প্রিয় দল, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম জিয়ার দল, তারেক জিয়ার দল, সেই দলের প্রতি মানুষ আস্থা রাখে। এই দল একাধিকবার রাস্ট্র পরিচালনা করেছে এবং সেই পরিচালনার রেকর্ড আছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার। সেই বিএনপির প্রতি মানুষের আস্থা বিশ্বাস আনেক। আমারা সেই বিএনপির প্রার্থী হিসেবে আমি খুলনাকে নতুন ভাবে সাজাতে চাই, পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাদক মুক্ত সমাজ গড়তে চাই, অত্যাচার মুক্ত খুলনা গড়তে চাই। ব্যবসা বান্ধব পরিবেশ রচনা করতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) নগরীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, দরবেশ চেম্বার, রব শপিং কমপ্লেক্স, ডাকবাংলা সুপার মার্কেট, রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জামাত তো আমাদের সঙ্গে রাজনীতি করেছে, আমরা তাদের শক্তি-সামর্থ সম্পর্কে জানি, তাদের লোক-বল সম্পর্কেও আমরা জানি। আমাদের যে কর্মপরিকল্পনা আছে, জামাতের সে কর্মপরিকল্পনা নেই। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে নেমেই বলেছেন, আই হ্যাভ দা প্লান। এবং তিনি একটা কর্মপরিকল্পনা তৈরী করেছেন, শুধু তৈরীই করেননি, উনি আমাদের প্রশিক্ষিত করেছেন। মানুষের কল্যাণে কি করতে হবে, বিএনপি তা শিখিয়েছে, জামাত তা করেনি। জামাত শুধু একটি বায়োবিও অভোযোগ হাজির করছে, যে অভিযোগ হাজির করছে মানুষ তা বিশ্বাস করেনা। আমরা মনে করি জামাত আরও স্বচ্ছ হোক। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা ভোটারদের কাছে গিয়ে আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে।

জামাতের কর্মিরা ঘুষ দিয়ে ভোট কিনতে চায়, এটি অস্বচ্ছতা। তারা জান্নাত ও জাহান্নাম এ তথ্য হাজির করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা চাই ধর্মের অপব্যবহার জামাত বন্ধ করুক। ধর্মের ব্যবহারটা হচ্ছে অসততা। আমরা জামাতকে বলবো, এ থেকে বেরিয়ে এসে গণতন্দ্রের চর্চা করুন। জনগনের কাছে যান, আগামী দিনে কি করবেন, সে পরিকল্পনা হাজির করুন। বিএনপি তো পরিকল্পনা দিয়েছে, আপনারা পরিকল্পনাহীন রজনীতি করছেন। তারপরেও আমরা বলবো, আমরা কোন দলকে আঘাত করতে চাই না।

তিনি বলেন, নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় আমরা সবাইকে পাশে পেতে চাই। একটি সম্মৃদ্ধি খুলনা গড়ার, সম্মৃদ্ধি দেশ গড়ার জন্য যে যাত্রা আমরা শুরু করেছি, এ যাত্রায় সবাই যেন উৎসব মুখর পরিবেশের রচনা করেন। ভোটাররা ভোট দিতে চায়, দীর্ঘদিন ভোট হয় না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এটাই প্রথম ভোট, এই ভোটে যেন ভোটাররা অংশগ্রহণ করতে পারে শান্তিপুর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে। আমরা কোন ঝগড়া-ঝাটি করতে চাই না, আমরা চাই সবাই গণতন্ত্রের চর্চা করবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, ছাত্ররা আন্দোলন-সংগ্রাম করেছে, আমাদের নেতাকর্মিরা রক্ত দিয়েছে। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। সেই আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান জিয়ারত শুরু করেছে, ইনশাল্লাহ সেই জিয়ারত সফল হবে, কামিয়াফ হবে ইনশাল্লাহ।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, শামসুজ্জামান চঞ্চল সহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেসিসি কার্যক্রম পরিচালনা কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
Next Article মহেশপুরে বিএনপি’র নারী নেত্রীর উপর হামলা
আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?