By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার ভৈরব নদীর উপর ৩০২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার ভৈরব নদীর উপর ৩০২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার ভৈরব নদীর উপর ৩০২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ

Last updated: 2023/11/09 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে খুলনার ভৈরব নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২১ সালের ২৪ মে আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন হয়।  এপর্যন্ত শেষ হয়েছে প্রায় ২০ দশমিক ১০ শতাংশ। চলতি বছর ২৭ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। জমি অধিগ্রণ প্রকৃয়া শেষ হতে সময় লেগে যায়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর পূর্বপার্শে¦ দিঘলিয়ার দেয়াড়া ইউনাইটেড ক্লাব সংলগ্ন সরকারি খাস জমির উপর ২৪ এবং ২৫ নম্বর পিলারের কাজ শেষ রয়েছে। একই ভাবে পশ্চিম পারে সরকারি খাস জমির উপর চলমান রয়েছে ১৩ ও ১৪ নম্বর পিলারের কাজ। সেতুর কাজ উদ্বোধনের দীর্ঘ ১৫ মাস পর গত ৩০ আগষ্ট দিঘলিয়া পারের চার শতাধিক ভূমির মালিকদের ক্ষতিপূরণ গ্রহণের নোটিশ দেয়া হয়। পরের দিন ৩১ আগষ্ট খুলনা জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সেতুর তদারকি সংস্থা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমানের নিকট মোট ১০ দশমিক ৩৭৪ একর ভূমির কাগজপত্র হস্তান্তর করেন।

সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন (লি:) এ অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতি উপদেষ্টা ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল আলম, অর্থনৈতি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারি প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৌশলী রইস উদ্দিন, কমলেন্দু মজুমদার, জুনিয়র ইঞ্জিনিয়র আব্দুল আজিজ, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এসএম নাজমুল, প্রকল্পের ইঞ্জিনিয়র মাহবুবুর রহমান প্রমুখ।

সার্বিক বিষয় নিয়ে খুলনা সড়ক ও  জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান মাসুদ দৈনিক জন্মভূমিকে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি সড়ক মহাসড়ক প্রশস্ত ও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। পদ্মা ব্রিজ চালু হওয়ায় খুলনা অঞ্চলের প্রতিটি সড়ক মহাসড়ক হয়ে উঠেছে অতিগুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে দ্রুত উন্নয়ন কাজ এগিয় চলেছে। ভৈরব নদীর উপর নির্মাণধিন সেতুর কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় থেমে ছিল। সে সমস্যার সমাধান হওয়ায় দ্রুত নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, ৩০২.৭৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের কাজ চলছে। মোট ১০০ মিটার দীর্ঘ ব্রিজের এ কাজ শেষ হতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। কাজ শষ হলেই এর উপরদিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর আগমন: খুলনায় নেতাকর্মীদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য
Next Article খুলনা বিভাগে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ২৮ হাজার, মৃত্যু ১০৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?