By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
Uncategorized

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

Last updated: 2022/09/19 at 8:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট

খুলনায় সড়ক দুর্ঘটনায় দু’যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন সাতক্ষীরা খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই এলাকার রাস্তা বন্ধ করে দেয়। ফলে উভয়পাশে সুষ্টি হয় যানজটের। পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়।

নিহতরা হলেন, রাজবাধ এলাকার মোস্তফা সানার ছেলে বেল্লাল হোসেন সানা ও বাগেরহাট জেলা মোড়লগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো: কাউসারের ছেলে হাফেজ মো: শরীফ। বেল্লাল হোসেন স্থানীয় একটি মসাজিদের মুয়াজ্জিন ও মো: শরীফ একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বেল্লাল হোসেন সানা ও হাফেজ মো: শরীফ সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল নিয়ে রাজবাধ থেকে হোগলাডাঙ্গা মোড়ে উঠছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তাদের দু’জনের মৃত্যু হয়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সেখাকার রাস্তা অবরোধ করে রাখে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখার কারণে দু’পাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসের কারণে সমস্যার সমাধান হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: ইমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনার পরপর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। তারা হোগলাডঙ্গা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে এখানে স্পীড ব্রেকারের দাবি করে রাস্তা বন্ধ করে দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বাস্ত করেন। নিহত দু’জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে নিহতদের লাশ হস্তান্তর করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 19, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুর ইন্তেকাল
Next Article খুলনায় প্রকাশ্যে জাপার রওশনপন্থিরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?