By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণঅভ্যুত্থানে ৬ বছর বয়সী রিয়ার মৃত্যুর এক বছর পর পুলিশের মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গণঅভ্যুত্থানে ৬ বছর বয়সী রিয়ার মৃত্যুর এক বছর পর পুলিশের মামলা
জাতীয়

গণঅভ্যুত্থানে ৬ বছর বয়সী রিয়ার মৃত্যুর এক বছর পর পুলিশের মামলা

Last updated: 2025/07/02 at 3:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় নিজ বসতবাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু রিয়া গোপ। মৃত্যুর প্রায় এক বছর পর মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হলেও নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির আহমেদ।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই শহরের মন্ডলপাড়া থেকে ২ নং রেল গেট পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীরা মিছিল করছিল। বিকেল চারটায় আওয়ামী লীগের লোকজন সশস্ত্র অবস্থায় মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে।। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গুলশান হলের পেছনে ২৭, নয়ামাটি হোল্ডিংয়ের দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে খেলাধুলা করার সময় রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে শহরের ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রিয়া গোপের পরিবার মামলা করবেন বলে জানালেও পরে আর মামলা দায়ের করেনি। নারায়ণগঞ্জ সদর থানার কর্মকর্তা ওসি নাসির আহমেদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবারকে মামলা করতে বললে তারা জানান আত্মীয়স্বজনের সাথে আলাপ করে তারা মামলা করবেন। কিন্তু এরপরে তারা আর মামলা করেননি। তাই পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেছে। মামলার বাদী এসআই আবু রায়হান।
এদিকে মামলা দায়ের না করা প্রসঙ্গে রিয়ার মা বিউটি ঘোষ বলেন, মামলা করে কী হবে? কাদের নামে মামলা করবো? হত্যাকারী কে, আমরা জানি না। আমরা বিচার ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তার উপর।
দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া গোপ। দীপক স্থানীয় একটি হোসিয়ারিতে কাজ করেন। ২০১৯ সালে এই দম্পতির সংসারে আলো হয়ে আসে রিয়া। ২০২৪ সালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দু’জনের অভিষেক
Next Article হরমুজ প্রণালিতে মাইন পাততে চেয়েছিল ইরান, শঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 21 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?