
বিজ্ঞপ্তি : ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মোড় ও পুর্ব বানিয়াখামার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের পৈপাড়া ও পশ্চিম বানিয়াখামার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসময় নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে রাজনৈতিক দলের রাস্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং এ মূহুর্তে যে কয়টি রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে একমাত্র বিএনপির আছে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা। যেহেতু বিএনপির আছে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা। একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার। কাজেই আসুন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর স্বপ্নকে বাস্তবায়ন, সদ্য প্রায়ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাস্ট্রপুন:গঠণের দীর্ঘ সংগ্রাম এবং আমাদের নেতা তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ি। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, কেএম হুমায়ুন কবির, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, নাসির উদ্দিন, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, এড. মশিউর রহমান নান্নু, মহিবুল্লাহ শামীম, একরামুল কবির মিল্টন, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, আতিকুর রহমান তিতাস, মেশকাত আলী, আনিসুর রহমান আরজু, রিয়াজুর রহমান, মোহাম্মদ আলী, ওহেদুর রহমান দিপু, মঞ্জুরুল আলম, আকবর হোসেন খোকন, খায়রুল ইসলাম লাল, মাজেদা খাতুন, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম মাসুম, মিজানুর রহমান ডিকেন, রবিউল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন আলম, অলিয়ার রহমান অলি, ওহিদুল ইসলাম, মাসুদ রুমী, ডা. ফারুক হোসেন, সুলতান মাহমুদ সুমন, মোস্তফা জামান মিন্টু, আল আমিন তালুকদার প্রিন্স, মিজানুর রহমান মিজান, মোফাজ্জেল হোসেন, এ আর রহমান, গিয়াস উদ্দিন, ঈশা শেখ, ইউনুচ শেখ, টিপু হাওলাদার প্রমুখ।

