By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
খুলনামহানগর

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Last updated: 2026/04/06 at 1:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
Share
SHARE

 

খবর বিজ্ঞপ্তি

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

৫ এপ্রিল (রবিবার) বিকাল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাদীস পার্কের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, মহানগরীর সাবেক সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোটের রায় মানতে হবে’—এমন নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ‘জুলাইয়ের অঙ্গীকার, করতে হবে সংস্কার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘শিলং না ঢাকা, ঢাকা ঢাকা’-সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গণভোটের রায় মেনে না নেওয়ার অর্থ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে এখন জনরায় মেনে নিচ্ছে না। কীভাবে জনরায় বাস্তবায়ন করা লাগে জনগণ সেটি ভালো করেই জানে। সোজা পথে না আসলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

বক্তারা আরও বলেন, “ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসা এই জনবিচ্ছিন্ন সরকার গণভোট ও জুলাই সনদ অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জনরায়ের বিরুদ্ধে সরকারের এই অপচেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানের মতো জনগণ রুখে দেবে। আজ সংবিধানের দোহাই দিয়ে জনগণের আকাঙ্ক্ষার জুলাই সনদকে অস্বীকার করা হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, সংবিধানে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থান ছিলো না, অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো ছিলো না, ২০২৬ এর জাতীয় নির্বাচনও ছিলো না। এমনকি সংবিধানে বিএনপির সরকার গঠন করার কথাও উল্লেখ ছিলো না। আজ সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ অস্বীকার করার পায়তারা করে বিএনপি সরকার জনগণের শত্রু বলে নিজেদেরকে উপস্থাপন করেছে।”

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের প্রক্রিয়া শুরু
Next Article ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার: কতটুকু অবশিষ্ট, নিশ্চিত নয় ইসরায়েল
আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের প্রক্রিয়া শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

কেসিসির নবনির্বাচিত এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ সাথে প্রশাসকের সৌজন্য সাক্ষাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?