By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Last updated: 2023/08/11 at 3:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে এবং বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হচ্ছেন তারা।

আজ শুক্রবার (১১ আগস্ট) জুমা নামাজের পর থেকেই গণমিছিলে যোগ দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গণমিছিলটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর ঢাকার দুই স্থানে গণমিছিলের কর্মসূচি দেয় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ মোড় পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে আরও থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানেও নির্ধারিত সময়ের আগেই লোকজন আসতে শুরু করেছেন।

সরেজমিন দেখা যায়, গণমিছিলের উভয় স্থানেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে রয়েছে সরকারের পদত্যাগের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকেই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও রয়েছে। ঢাকার বিভিন্ন স্পটে এক দফা আন্দোলনের শরিক দলগুলোও গণমিছিল করার কথা জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘গ্যাংস্টার’ রূপে হাজির হলেন মোশাররফ করিম
Next Article শ্রদ্ধা ভালবাসায় আ’লীগ নেতা এস এম এ রবকে স্মরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 49 minutes ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?