By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণহত্যার নিষ্ঠুর ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর  -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গণহত্যার নিষ্ঠুর ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর  -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
জাতীয়জেলার খবর

গণহত্যার নিষ্ঠুর ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর  -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Last updated: 2022/08/01 at 9:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ (সোমবার) বিকেলে খুলনার সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এসময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধকালীন নিষ্ঠুর গণহত্যার ইতিহাসকে তুলে ধরেছে খুলনার ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। এই জাদুঘরে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের বহু নির্দশন, ছবি ও নথিপত্র সংরক্ষিত রয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে সে জন্য এ জাদুঘর  সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর অনুরোধ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যা-নির্যাতন বিষয়ক প্রমাণ সংরক্ষণে এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে জাদুঘরের ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পদ্মা সেতুর বাস্তবায়ন দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর দেশের নির্মাণ খাতে একক বৃহত্তম অর্জন হলো এই পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের জীবন ও অর্থসামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে এই সেতুটি।

সভায় জাতীয় জাদুঘরের সচিব ও ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভের প্রকল্প পরিচালক গাজী মোঃ ওয়ালি-উল-হক, খুলনা গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের, বিভাগীয় গণপূর্ত দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সোনাডাঙ্গাস্থ গণহত্যা-নির্যাতন জাদুঘর ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এবং নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় খুলনা বিভাগীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় সংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা জেলি মিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্দ, দুই প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
Next Article ডিবির নতুন জ্যাকেট, পরিচয় থাকবে কিউআর কোডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 14 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?