By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত

Last updated: 2024/01/31 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজায় অভিযানে ইসরায়েলি বাহিনীর আরও তিন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) উত্তর গাজায় ৮৭তম ব্যাটালিয়নের ৩০ বছর বয়সী এক সেনা সদস্য নিহত হন। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে ৬৬ এবং ৪৬তম প্যাট্রল ব্যাটালিয়নের ২৮ এবং ৪৩ বছর বয়সী আরও দুই সেনা নিহত হন।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১৮ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ হাজার ২৮৩ জন।

এদিকে প্রায় দুমাস আগে একটি মার্কিন পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, গাজায় হামাসের টানেলে সাগরের পানি ঢালা হচ্ছে। এতে করে এসব টানেল প্লাবিত হলে বিপাকে পড়বে হামাসের সদস্যরা। যদিও সে সময় ইসরায়েলি বাহিনী এই খবর অস্বীকার করেছিল। কিন্তু সম্প্রতি ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে যে, কয়েক সপ্তাহ ধরেই গাজায় হামাসের টানেলগুলোতে সাগরের পানি ঢালা হচ্ছে।

হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। এই অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সমন্বয়ে তৈরি করা বিভিন্ন মেশিন এবং সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

ডিসেম্বরে এই খবর ফাঁস হয় যে, ইসরায়েলিরা এ ধরনের ব্যবস্থায় আগ্রহী। ওই খবর প্রকাশের ঠিক একদিন পরেই ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি একে একটি ভালো ধারণা বলে অভিহিত করেন। তিনি সে সময় বলেন সেনাবাহিনীকে সহায়তা করবে এমন যে কোনো কিছুই তারা বিবেচনা করছেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বরাবরই বলে আসছে যে, গাজার এসব টানেলেই ইসরায়েল থেকে অপহরণ করা ১৩৬ বন্দিকে আটকে রাখা হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে ইতোমধ্যেই অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটি এমন কিছু যা সেচ ব্যবস্থাকে ধ্বংস করবে এবং মাটির গুণাগুন নষ্ট করে দেবে। যদিও এমন কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার
Next Article গাজায় ত্রাণ কার্যক্রম ভেঙে পড়ার আশঙ্কা জাতিসংঘের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 28 minutes ago
আন্তর্জাতিক

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

By Staff Reporter 29 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

By Staff Reporter 30 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?