By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় ত্রাণ কার্যক্রম ভেঙে পড়ার আশঙ্কা জাতিসংঘের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় ত্রাণ কার্যক্রম ভেঙে পড়ার আশঙ্কা জাতিসংঘের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় ত্রাণ কার্যক্রম ভেঙে পড়ার আশঙ্কা জাতিসংঘের

Last updated: 2024/01/31 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজায় ‍ফিলিস্তিনি জনগণের জন্য কাজ করা সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএর বিকল্প আর কোনো কিছুই হতে পারে না বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলে হামাসের হামলার সময় সংস্থাটির সদস্যরা জড়িত ছিল, দেশটির এমন অভিযোগের পর গাজায় কর্মরত সংস্থাটির সমন্বয়ক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে ইসরায়েল। খবর এএফপির।

ইসরায়েলের অভিযোগের পর ইউএনআরডব্লিউএর জন্য অর্থ সাহায্য প্রদান স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাপান। তবে সহায়তা যেন বন্ধ করে না দেওয়া হয় সে লক্ষ্যে দাতা দেশগুলোর সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের অধিকার বিষয়ক সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধানরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইউএনআরডব্লিউএর জন্য অর্থ সহায়তা বন্ধ হয়ে যায়, তবে গাজায় দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতির সৃষ্টি হবে।

জাসিংঘের সংস্থাগুলোর মধ্যে আন্তসমন্বয়ের জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইউএনআরডব্লিউএর তহবিল প্রত্যাহার করে নিলে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম ভেঙে পড়বে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডসহ গোটা অঞ্চলে মানবাধিকার ও মানবিক সহায়তার প্রশ্নে চরম পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইসরায়েল আবারও অভিযোগ করেছে, হামাস ইসরায়েলে হামলা চালাতে ইউএনআরডব্লিউএর অবকাঠামো ব্যবহার করেছে। এই অভিযোগের পর বিষয়টি নিয়ে বিতর্ক আরও তুঙ্গে ওঠে। তবে সংস্থাটি অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ হিসেবে তাদের ১২ জন কর্মীকে চাকরিচ্যুত করে। পাশাপাশি এটাও জানায় দাতারা সাহায্য বন্ধ করে দিলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ফিলিস্তিনিরা।

ইসরায়েল এর আগেও বলেছিল, গাজা যুদ্ধ থেমে যাবার পরে তারা ইউএনআরডব্লিউএর কার্যক্রম বন্ধ করে দেবে। ইসরায়েলি সরকারের মুখপাত্র এইলোন লেভি এ বিষয়ে বলেন, সংস্থাটি ব্যাপক হারে ‘সন্ত্রাসীদের’ চাকরিতে নিয়োগ দিয়েছে, হামাসের সামরিক তৎপরতায় নিজেদের অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে এবং গাজা উপত্যকায় সাহায্য সামগ্রী বিতরণে হামাসের ওপর নির্ভর করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা গত অক্টোবর থেকে ইউএনআরডব্লিউএকে এ পর্যন্ত ১৩১ মিলিয়ন ডলার প্রদান করেছে, যা সংস্থাটির কাজকে ভীষণ সহায়তা করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইইএনআরডব্লিউএর মতো এত ব্যাপক মানবিক সহায়তার কাজ আর কেউ করতে পারছে না। সহায়তামূলক কাজ চলুক, এটাই আমরা চাই। তবে খারাপ কাজের সঙ্গে যে কেউ জড়িত হলে, তার তদন্ত করা দরকার। আমরা চাই, জাতিসংঘ এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখবে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে হামাস এক হাজার ১৪০ জনকে হত্যা করেছে। এদের বেশির ভাগই ছিল নিরীহ বেসামারিক লোক। এ ছাড়া হামাস ২৫০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে আসে, যাদের মধ্যে ১৩২ জন এখনও তাদের হাতে বন্দি রয়েছে।

হামাসের এই তৎপরতার পাল্টা জবাব হিসেবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে এ পর্যন্ত গাজায় ২৬ হাজার ৭৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশির ভাগই নিরীহ নারী ও শিশু।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত
Next Article রাজপথে ফ্রিস্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না : কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?