By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজীপুর সিটিতে প্রার্থী ৩৮৪ জন, মেয়র পদে ১২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাজীপুর সিটিতে প্রার্থী ৩৮৪ জন, মেয়র পদে ১২
জাতীয়

গাজীপুর সিটিতে প্রার্থী ৩৮৪ জন, মেয়র পদে ১২

Last updated: 2023/04/28 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি সংরক্ষিত আসনে এবং সাধারণ আসনের কাউন্সিলরসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, গাজীপুর সিটি করপোরেশন ভোটে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র নিলেও দাখিল করেছেন ১২ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র নিয়ে জমা দেয় ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪৩ জন মনোনয়নপত্র নিলেও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন ২৯০ জন। মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে ৩৮৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

যদিও ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সময় রয়েছে। এরপর বোঝা যাবে, কারা থাকছেন লড়াইয়ের মাঠে।

বৃহস্পতিবার রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন ও সংরক্ষিত আসনে ৮২ জন নারী কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদুল ইসলাম আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৪৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট  মো. আজমত উল্লা খান, জাতীয় পাটির মনোনীত এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাকের পাটির মো. রাজু আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহানুর ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত: আইনমন্ত্রী
Next Article চট্টগ্রাম-৮ উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ জয়ী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?