By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গিলাতলায় রাস্তার বেহাল দশা চলাচলে জনগণের দুর্ভোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > গিলাতলায় রাস্তার বেহাল দশা চলাচলে জনগণের দুর্ভোগ
Uncategorized

গিলাতলায় রাস্তার বেহাল দশা চলাচলে জনগণের দুর্ভোগ

Last updated: 2021/03/02 at 12:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের রাস্তা-ঘাটের খুবই জরাজীর্ণ অবস্থা, সংস্কারের অভাবে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তা-ঘাটগুলো নিয়ে নেই যেন কারও কোন মাথা ব্যাথা। পানি নিষ্কাশনের জন্য ড্রেনব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তা গুলোতে পানি জমে থাকায় জনসাধারণের চলাফেরায় দুর্ভোগ পোহাতে হয়। ১০ বছরের অধিক সময় ধরে গিলাতলা ৫নং ওয়ার্ডের গাজী মেছের আহম্মেদ প্রাথমিক বিদ্যালয় হতে শুরু করে গাজীপাড়া রাস্তা, সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুর রউফ এর বাড়ীর পাশের রাস্তা, মোল্যাপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাসহ ৬নং ওয়ার্ডের বারাকপুর খেয়াঘাট রাস্তার কার্পেটিং উঠে রাস্তাগুলো বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়। গিলাতলা পুরাতন ডিপটিউবয়েল মোড় থেকে পালপাড়া মোড় পর্যন্ত ড্রেনের অভাবে পানি জমে থাকে, নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই বললেই চলে। মরহুম ধলামিয়ার বাড়ি থেকে বালিরঘাট জামে মসজিদ সড়কের একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সাধারণ জনগণের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। শেখ সিমেন্ট কোম্পানী থেকে শুরু করে মক্তবমোড় পর্যন্ত রাস্তাটির অবস্থা আরো ভয়াবহ, হালিম খানের বাড়ি থেকে মরহুম হাবিব মাওলানার বাড়ি পর্যন্ত অপরিকল্পিত ড্রেন এর কারনে ঐ এলাকায় জলাদ্ধতা লেগেই থাকে। বর্ষাকালে এই রাস্তায় পানি জমে থাকার কারণে শতশত কোমলমতি শিশু, স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রীরা পাঠদানের জন্য স্কুল-কলেজে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ভ্যান চালক মো: জসিম বলেন রাস্তা খারাপ হওয়াতে দিন দিন যাত্রী কমে যাচ্ছে, ভোগান্তি এড়াতে অন্য ঘাট পার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান শেখ সিমেন্ট কোম্পানীর বড় বড় ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে গ্রামের এ রাস্তা দিয়ে চলাচল করে, যার কারণে মক্তবমোড়ের রাস্তাটির সব জায়গাতে খানাখন্দে ভরা। এ ব্যাপারে জানতে চাইলে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন ইউনিয়নের কম বেশি সব রাস্তাতেই কাজ করা হয়েছে, বাকি গুলো বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এলাকাবাসী রাস্তা এবং ড্রেন এর কাজ অতিদ্রুত সংস্কারের করার জন্য ঊর্দ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় গাঁজাসহ ১ জন আটক
Next Article যশোর লোহাপট্টির পৌর মার্কেটে ধান গম মেশিন স্থাপনে চরম দুর্ভোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?