By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জ খেসারিতে প্রণোদনা পাচ্ছেন ৫০০ কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জ খেসারিতে প্রণোদনা পাচ্ছেন ৫০০ কৃষক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জ খেসারিতে প্রণোদনা পাচ্ছেন ৫০০ কৃষক

Last updated: 2023/11/05 at 11:41 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জে খেসারিত বিনামূল্যে প্রণোদনার সার-বীজ পাচ্ছেন ৯৬০ জন কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরে আসন্ন রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ প্রণোদনা পাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার বিতরণ শুরু হয়েছে। ক্ষেত থেকে আমন ধান কাটা শেষ হওয়ার আগেই এসব বীজ-সার বিতরণ সম্পন্ন হবে।

উপরিচালক আঃ কাদের সরদার বলেন, খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১২০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ১১০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ১১০ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ৮০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ৮০ জন কৃষক প্রণোদনা পাবেন।

প্রত্যেক কৃষককে ১ বিঘা করে (৩৩ শতাংশ) জমি আবাদের জন্য ৫ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিনামূলে বিতরণ করা হবে। সেজন্য ৪ হাজার  কেজি খেসারি বীজ, ৫ হাজার কেজি ডিএপি সার ও ২ হাজার ৫০০ কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে।

ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৯৬০ কেজি খেসারি বীজ, ১ হাজার ২০০ কেজি ডিএপি সার ও ৬০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। মুকসুদপুর উপজেলায় ৮৮০ কেজি বীজ, ১ হাজার ১০০ কেজি ডিএপি সার ও  ৫৫০ কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলায় ৮৮০ কেজি বীজ , ১ হাজার ১০০ কেজি ডিএপি সার ও  ৫৫০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। কোটালীপাড়া উপজেলায় ৪০০ কেজি খেসারি বীজ, ৮০০ কেজি ডিএপি সার ও  ৪০০ কেজি এমওপি সারের সহায়তা পাচ্ছেন কৃষক। টুঙ্গিপাড়ায় ৪০০ কেজি বীজ,  ৮০০ কেজি ডিএপি সার ও ৪০০ কেজি এমওপি সার পাবেন কৃষক ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির  অতিরিক্ত উপ-রিচালক সঞ্জয় কুন্ডু বলেন, প্রণোদনার সার-বীজ  পেয়ে কৃষক ৫০০ বিঘা জমিতে খেসারির আবাদ করবেন।  ৫০০ বিঘা জমিতে খেসারির আবাদ করে কৃষক খেসারির উৎপাদন বৃদ্ধি করবেন। এর মাধ্যমে দেশে ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষক অধিক ফসল উৎপাদন করে লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন,  গোপালগঞ্জ সদর উপজেলায় ১২০ জন কৃষক খেসারিতে প্রণোদনা পবেন। ইতিমধ্যে আমরা প্রণোদনার বীজ-সার বিতরণ শুরু করেছি। কৃষক ক্ষেত থেকে আমন ধান কেটে  রবি শস্য আবাদ শুরু করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় কাতার প্রবাসীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Next Article টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশ-বান্ধব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 8 minutes ago
জাতীয়

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

By Staff Reporter 10 minutes ago
জাতীয়

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে : ইসি

By Staff Reporter 11 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 8 minutes ago
জাতীয়

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

By Staff Reporter 10 minutes ago
জাতীয়

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে : ইসি

By Staff Reporter 11 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?