By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি অবরুদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি অবরুদ্ধ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ভিসি অবরুদ্ধ

Last updated: 2023/05/18 at 12:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ৩ ঘন্টা তালাবদ্ধ করে রাখে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা কলাপসিবল গেট ভেঙ্গে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবকে উদ্ধার করেন। এরপর তারা করিডোরে শুয়ে পড়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে নানা শ্লোগান দেন। কিন্তু ভিসি তাদের সাথে কোন কথা না বলেও বেরিয়ে যান। বুধবার সকাল ১০টার দিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান শেষে ১৩৪ দৈনিক ভিত্তিক কর্মচারীরা ভিসির কলাপসিবল গেট তালাবদ্ধ করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মুজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে। তখন বর্তমান ভিসি এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।

দৈনিক মুজুরী ভিত্তিক ঝাড়ুদার রিক্তা বেগম বলেন, বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। আমরা বাকী ১৩৪ জন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা চাই একটি নিয়োগের মাধ্যমে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক।

সিকিউরিটি গার্ড মোহাম্মদ আলী বলেন, আমরা দীর্ঘ ৭/৮ বছর দৈনিক মুজুরী ভিত্তিক কাজ করছি। বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণে আশ্বাস দেয়া হলেও কোন কাজ হয়নি। এই ভিসি আসার পর মাত্র ১৮ জনের চাকরি স্থায়ী করা হয়েছে। এই দ্রব্যমূল্যের বাজারে আমরা খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় ভিক্ষুকদের পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থানসহ ভ্রাম্যমাণ দোকান বিতরণ
Next Article যৌন হয়রানির অভিযোগ গোপালগঞ্জের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?