By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

Last updated: 2023/05/09 at 1:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ওই কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ মে)সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৭ মে) দুপুরের দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ঐ শিক্ষক গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে শান্তিবাগের বাসায় ডেকে নেন। বাসায় নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে শিক্ষার্থীর মা গতকাল সোমবার শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ : ০৮/০৫/২৩)। মামলার পর ওই সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে পুলিশ গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে গ্রেপ্তার করে। ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লাজ-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেননি। সোমবার (৮ মে) দুপুরে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে নিয়ে গত রোববার দুপুরে শান্তিবাগের ঐ শিক্ষকের বাসার নিচতলায় একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার ওই ভিকটিমের মা বাদী হয়ে সোমবার গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনায় জড়িত থাকা সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) সকালে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামি গোলাম মোস্তফাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আসলে সে সুবিধার লোক নয়। তার এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমি ডিজি অফিসে কথা বলেছি। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফার চরিত্রসহ সার্বিক দিক তুলে ধরে একটি প্রতিবেদন আজ মঙ্গলবার ডিজি মহোদয়ের কাছে পাঠানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে চায়
Next Article শাকিব খানের বিরুদ্ধে সমন জারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

By Staff Reporter 2 hours ago
জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
জাতীয়

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?