By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ১৪ দেশের ৩৪ প্রতিনিধি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ১৪ দেশের ৩৪ প্রতিনিধি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ১৪ দেশের ৩৪ প্রতিনিধি

Last updated: 2023/05/27 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : দেশের মডেল আশ্রয়ণ প্রকল্প গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পের সামনের প্রবাহমান খালে কচুরিপানার ভাসমান বেডে সবজী চাষাবাদ করা হয়েছে।

এই আশ্রয়ণ প্রকল্পের নারীরা হস্ত শিল্পে পণ্যও উৎপাদন করছেন। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উদ্যোগ ও কৃষি উন্নয়ণ কর্মসূচি জোরদারকরণ প্রকল্প এখানে বাস্তবায়িত হয়েছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট- ইসিমুড’র প্রতিনিধি দলের সদস্যরাা সম্প্রতি এই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। তারা  কৃষির এই  প্রযুক্তির ভূয়সী প্রশংশা করেছেন। এই প্রযুক্তি তাদের দেশে বাস্তবায়নের ইচ্ছা পোষণ করেন। একই সঙ্গে তারা আশ্রয়ণের নারীদের হস্তশিল্পের পণ্য উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে সাবলম্বী নারী রাবেয়া বেগম বলেন, আমাদের স্বাবলম্বী করে তোলার জন্য কোটালীপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দিয়েছে। আমাদের কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কথা বলেন। আমাদের ব্যাপারে খোঁজ-খবর নেন। এসময় তারা আমাদের হস্তশিল্পে তৈরী মাফলার, টুপি  ও চাদর ক্রয় করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম মডেল আশ্রয়ণ কেন্দ্রে কৃষি বিভাগের আধুনিক ভাসমান কৃষি প্রযুক্তি পরিদর্শনে আসেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট- ইসিমুড’র নেপাল, ভূটান, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজ্যারল্যান্ডসহ সদস্য ১৪টি দেশের ৩৪ জন প্রতিনিধি। এসময় তারা ভাসমান কৃষি প্রযুক্তির পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত আশ্রয়ণের ঘর ও বাসিন্দাদের জীবন যাপনচিত্র পরিদর্শন করেন। তারা এর  ভূয়সী প্রশংশা করেন। এছাড়া তারা তাদের নিজ-নিজ দেশে ভাসমান  পদ্ধতিতে চাষাবাদের ইচ্ছা পোষণ করেন।

ইসিমুড’র প্রতিনিধিদের ভূমিহীন ও গৃহহীনদের গৃহপ্রদানসহ প্রধানমন্ত্রীর নানামুখী উদ্যোগের কথা জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।

তিনি প্রতিনিধি দলের সদস্যদের বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। অচিরেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো’। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। তাই আমাদের দেশের উন্নয়ন কর্মকান্ড দেখা ও তার স্বীকৃতি দিতেই বিভিন্ন দেশের উন্নয়ন প্রতিনিধি দল এখন আমাদের দেশে এসেছেন।

শহীদ উল্লা খন্দকার বলেন, এই প্রতিনিধি দল আমাদের দেশের এ ধরণের আশ্রয়ণ প্রকল্প ও ভাসমান বেডে চাষাবাদ দেখে খুশী হয়েছেন। তারা নিজ-নিজ দেশে গিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

প্রতিনধি দলের সদস্য ভূটানের সাবেক প্রধানমন্ত্রী ড. কিন জাং দর্জি বলেন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উদ্যোগ ও কৃষি উন্নয়ন কর্মসূচি জোরদারকরণ প্রকল্প ইসিমুড’র সদস্য দেশগুলোর উপকারে আসবে। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রতিনধি দলের সদস্য ভূটানের সাবেক কৃষিমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা প্রেমা গ্যাম সু বলেন, এটি কৃষির একটি নতুন টেকনোলজি। এটি আমাদের জন্য লারিং। আমাদের দেশে যে সব জলমগ্ন অঞ্চল রয়েছে, সেখানে আমরা এই টেকনেলজি ব্যবহার করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এই দেশের মানুষ এক ইঞ্চি জমিও ফেলে রাখেনি। তারা ফসল ফলিয়েছে। তাই আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Next Article খুলনায় মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’র মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?