By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে ৮০ হাজার ৫৪৬ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > গোপালগঞ্জে ৮০ হাজার ৫৪৬ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
জেলার খবর

গোপালগঞ্জে ৮০ হাজার ৫৪৬ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Last updated: 2023/02/06 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের দিগন্তজোড়া ফসলের মাঠে উৎসবের আমেজে চলছে বোরোধান রোপণ। বোরোধান রোপণে জেলার ৫ উপজেলার কৃষক ও কৃষাণী ব্যস্ত  সময় পার করছেন। গোপালগঞ্জ জেলার মাঠে মাঠে এখন জমি প্রস্তুত, ধান রোপণ ও বীজতলা থেকে ধানের চারা সংগ্রহের কাজ করছেন তারা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত  কৃষক জমিতেই থাকছেন। জেলার ফসলের মাঠগুলো এখন কৃষক, কৃষাণী ও শ্রমিকের পদচারণায় মুখরিত। মাঠে কাজের চাপ বেশি তাই জেলার হাট-বাজারে এখন মানুষের উপস্থিতি কমেছে।

নিম্নজলা ভূমি বেষ্টিত  গোপালগঞ্জ জেলায় এক ফসলী জমির পরিমান বেশি।এসব জমিতে বছরে একটিমাত্র ফসল বোরোধান ফলে। তাই বোরোধান এ জেলার প্রধান ফসলে পরিণত হয়েছে । প্রতি বছরই গোপালগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে বোরোধানের আবাদ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, গোপালগঞ্জে চলতি বোরো মৌসুমে জেলার ৫ উপজেলায় ৮০হাজার ৫৪৬ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে  গোপালগঞ্জ সদর উপজেলায় ১৪ হাজার ২২৯  হেক্টর, মুকসুদপুরে ৪ হাজার ৬৫০ হেক্টর, কাশিয়ানীতে ৬ হাজার ৪১০ হেক্টর, কোটালীপাড়ায় ১১ হাজার ৩০ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরোধানের আবাদ করা হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৪২ হাজার ৬৪৩ হেক্টর জমিতে বোরোধানের চাষাবাদ হয়েছে। বাদবাকী ৩৭ হাজার ৯০৩ হেক্টরে আগামী ১০ দিনের মধ্যেই চাষাবাদ শেষ হবে বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া। এখানে ইতিমধ্যেই ৬০ ভাগ জমিতে  বোরোধানের আবাদ সম্পন্ন হয়েছে। বাদবাকী ৪০ ভাগ জমিতে দ্রুত চাষাবাদ চলছে। আশাকরা হচ্ছে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরোধানের আবাদ হবে।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। এখানে ধান চাষে কৃষকের আগ্রহের শেষ নেই। তারা উৎসবের আমেজে মাঠে নেমে তারা ধান চাষ করছে। উচু জমিগুলোতে ধান চাষ শেষ হয়েছে। এখন নিচু জমিতে কৃষক দিন-রাত পরিশ্রম করে ধান চাষ করছেন। এখনই টুঙ্গিপাড়ার মাঠ সবুজ ধানে ভরে উঠেছে।এ  বছর ধানের বাম্পার ফলন পেয়ে কৃষক লাভবান হবেন।

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের কৃষক রমজান আলী (৪৫) বলেন, কৃষি প্রণোদনার ধানবীজ ও সার পেয়েছি। এগুলো পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ৪ বিঘা জমিতে ধানের চাষ করেছি। গত বছর ২বিঘা জমিতে ধান করেছিলাম। এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে দ্বিগুণ জমিতে ধান চাষ করেছি। আশা করছি এখান থেকে এ বছর গত বছরের  চেয়ে ধানের দ্বিগুণ ফলন পাব।

টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের কৃষক অনিমেষ বিশ্বাস (৪২) বলেন, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ১ বিঘা জমিতে শাক-সবজি করেছি।এগুলো বিক্রি শেষ হয়েছে। এখন ওই জমিতে ধানের চাষ করছি। কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের কৃষক রায় বল্লভ (৫০) বলেন, আমাদের জমি বছরের ৭ মাস জলমগ্ন থাকে। এ জমিতে বছরে একটি মাত্র ফসল বোরোধান ফলে। তাই সংসারের খরচের ধান পেতে আমি ৫ বিঘা জমিতে হাইব্রিড ও উফশী জাতের ধানের আবাদ শুরু করি। ইতিমধ্যে প্রায় সব জমির চাষাবাদ শেষ হয়েছে। গত বছর ধানের বাম্পার ফলন পেয়েছিলাম। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও ধানের ভালো ফলন পাব।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাহারী ফুলে বসন্তের হাতছানি
Next Article খুলনায় বিএনপির তিন থানার ৪৭ নেতাকর্মী কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?