By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গ্রামীণ তরুণের কর্মসংস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > গ্রামীণ তরুণের কর্মসংস্থান
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

গ্রামীণ তরুণের কর্মসংস্থান

Last updated: 2023/08/31 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দেশে বেকারত্ব ও কর্মসংস্থানের প্রসঙ্গ নিয়ে আলাপ-আলোচনা হলে প্রাধান্য পেয়ে থাকে শিক্ষিত তথা শহর-নগরের তরুণরাই। গ্রামীণ তরুণ বিশেষ করে নারীদের কথা প্রায় শোনা যায় না বললেই চলে। অথচ অধিকাংশ মানুষ এখন পর্যন্ত বসবাস করে থাকেন গ্রামাঞ্চলে এবং তাদের মধ্যে তরুণের সংখ্যা কম নয়। তাদের বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয়টি তেমন গুরুত্ব পায় না বললেই চলে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীরা তো নয়ই। এবার তাদের অর্থাৎ গ্রামীণ তরুণদের যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। অর্থনৈতিকভাবে অনগ্রসর ও পিছিয়ে পড়া প্রায় ৯ লাখ গ্রামীণ তরুণকে শিক্ষা ও কর্মসংস্থান অর্জনে বিশ্বব্যাংক সরকারের সঙ্গে ৩শ’ মিলিয়ন বা ৩০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতোমধ্যে, যা ইতিবাচক অবশ্যই।

বাংলাদেশের প্রায় ২৭ শতাংশ তরুণ। প্রায় ১ কোটি ২৬ লাখ তরুণ, যাদের অনেকেই শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের আওতায় নেই, তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ নারী, যাদের অধিকাংশই গ্রামীণ এলাকায় বসবাস করেন। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া বিশেষ করে নারী শিক্ষার্থীদের বৃত্তিমূলক মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করবে।

দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার নিমিত্ত সরকার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সক্ষমতা বাড়ানোর জন্য ১২৩ কোটি ১৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন  (ফেজ-২) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে অগ্রাধিকার  থাকছে নারীদের প্রশিক্ষণের ওপর। এর ফলে শ্রমবাজারে দক্ষ শ্রমশক্তির সরবরাহ বাড়বে এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। এর পাশাপাশি সবিশেষ গুরুত্ব দিতে হবে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের ওপর।

জাতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে ২০২১ সালের মধ্যে মাধ্যমিক পরিসরে মোট শিক্ষার্থীর ২০ ভাগ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা ছিল, অথচ বর্তমানে মোট শিক্ষার্থীর মাত্র ১৪ ভাগ পড়াশোনা করছে কারিগরি শিক্ষায়। এ থেকেই বোঝা যায় যে, খাতটি সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপক বৈষম্য ও অবহেলার শিকার। সরকার অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে ইচ্ছুক। তবে এর জন্য অত্যাবশ্যক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর সবিশেষ গুরুত্বারোপ করা আবশ্যক। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা এক্ষেত্রে গ্রামীণ তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলেই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশ
Next Article যশোরের চিহ্নিত মাদক কারবারী জুয়েল আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?