By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

Last updated: 2025/03/21 at 5:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঢাকার চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আরও দুজন।
আজ শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে স্থানীয়রা ধাওয়া করে। তখন ছিনতাইকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয়রা তাঁদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্য একজন পালিয়ে যান।
তিনি আরও জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানার পুলিশ গণপিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে। তাঁকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তাঁর অবস্থাও গুরুতর।
এসআই জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁদের নাম পরিচয় জানা যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে মিলল বিপুল টাকা, বদলির নির্দেশ
Next Article গণহত্যা ও ভারতে মুসলিম নীপিড়নের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?