By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চট্টগ্রাম বন্দর-কাস্টমসের ক্ষতি ১৫৭৭ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চট্টগ্রাম বন্দর-কাস্টমসের ক্ষতি ১৫৭৭ কোটি টাকা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চট্টগ্রাম বন্দর-কাস্টমসের ক্ষতি ১৫৭৭ কোটি টাকা

Last updated: 2024/07/25 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইন্টারনেট বন্ধ থাকায় কাস্টমস জটিলতায় ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এতে প্রায় বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম। যা এখনো পর্যন্ত পুরোদমে শুরু হয়নি। আর এতে প্রায় ১ হাজার ৫৭৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য জানান চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সুলতানুল আরেফিন।

তিনি বলেন, ইন্টারনেট চালু না থাকায় কাস্টমসের কম্পিউটারগুলোয় অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (পণ্যের আমদানি-রফতানির আধুনিক শুল্কায়ন পদ্ধতির আন্তর্জাতিক সফটওয়্যার) অচল হয়ে পড়ে। এতে কাস্টমসের শুল্ক আদায় বন্ধ হয়ে যায়।

তবে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু করা সম্ভব হয়। এতে অভ্যন্তরীণভাবে অর্ধ সমাপ্ত থাকা কাজগুলো আমরা এগিয়ে নিতে পারছি। এই সফটওয়্যার শুধু চট্টগ্রাম কাস্টমসের কাছে সীমাবদ্ধ। বাইরের কম্পিউটারে এই সফটওয়্যার খোলা যাবে না। ফলে নতুন কোনো পণ্য অন্তর্ভুক্তি করা যাচ্ছে না। ফলে পণ্যের জাহাজীকরণ বন্ধ রয়েছে এখনও।

কাস্টসের এই কর্মকর্তা জানান, দেশব্যাপী ইন্টারনেট না থাকায় গত বৃহস্পতিবার রাত থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে শুক্রবার থেকে। তবে ম্যানুয়াল পদ্ধতি বা সেমি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমরা কিছু আমদানি পণ্য ছাড়ের ব্যবস্থা করেছি। এছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দরে ভেড়ার জন্য ১৩টি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব জাহাজের বেশিরভাগ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাবাহী ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানি তেলবাহী ছিল।

সূত্র মতে, চট্টগ্রাম বন্দর থেকে গড় হিসাবে প্রতি মাসে সাড়ে ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। প্রতিদিন গড়ে ২১৬ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়। এই হিসাবে গত ৭ দিনে ১ হাজার ৫১৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৯ হাজার একক কনটেইনার হ্যান্ডেলিং হয়ে থাকে। প্রতি কনটেইনার হ্যান্ডেলিংয়ে বন্দরের চার্জ ৪৫ মার্কিন ডলার। সেই হিসাবে কনটেইনার হ্যান্ডেলিংয়ে বন্দরের রাজস্ব আদায় হয় ৪ লাখ ৫ হাজার মার্কিন ডলার (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে ৪ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার টাকা)। বর্তমানে রফতানিপণ্য জাহাজীকরণ হতে না পারায় কনটেইনার হ্যান্ডেলিং কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে এক দিনে কনটেইনার হ্যান্ডেলিং বাবদ বন্দরের আয় কমেছে প্রায় আড়াই কোটি টাকা ও বাল্ক পণ্যেও প্রায় সমপরিমাণ রাজস্ব হারিয়েছে। ফলে প্রতিদিন বন্দরের আয় কমেছে প্রায় পাঁচ কোটি টাকা। গত ৭ দিনে এই সংখ্যা প্রায় ৩৫ কোটি টাকা হতে পারে। এতে গত ৭ দিনে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের ক্ষতি প্রায় ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, টার্মিনাল অপারেটর সিস্টেম নামে বন্দরের নিজস্ব সফটওয়্যার রয়েছে, যা অনলাইননির্ভর। এ ছাড়া সিটিএমএস পদ্ধতি (২০০৪-০৫ সালে চালু হয়েছিল) রয়েছে কাস্টমসের সঙ্গে যুক্ত। অপরদিকে পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের ক্লিয়ারেন্স পাওয়ার পর কনটেইনারে ভর্তি করার অনুমতি পাওয়া যায়। এভাবে প্রায় সাত থেকে আটটি ধাপের পর পণ্যটি জাহাজীকরণের জন্য উপযোগী হয়। এর সব কটি ধাপ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। আবার ব্যাংকের টাকা জমা দেওয়ার কাজটিও অনলাইনে হয়ে থাকে। এগুলোর সঙ্গে কাস্টমসের অ্যাসাইকুডা (পণ্য আদান-প্রদানের একটি আন্তর্জাতিক সফটওয়্যার) সফটওয়্যারও রয়েছে। তাই অনলাইন ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা অনেকটা অসম্ভব হলেও বর্তমানে ম্যানুয়ালি পদ্ধতিতে কিছু আমদানি পণ্য খালাস করা হচ্ছে। বন্দরের জেটিতে কনটেইনারের সংখ্যা বেড়ে জট বাড়তে পারে-এমন আশঙ্কা থেকেও আমরা পণ্য ছাড়ের চেষ্টা করছি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে বন্দরের ইয়ার্ডে ৫৩ হাজার একক কনটেইনার রাখার জায়গা থাকলেও গতকাল বুধবার পর্যন্ত ৪১ হাজার ৬২০ একক কনটেইনার জমা হয়েছে। কনটেইনার ডেলিভারি না হলে বন্দরে জটের পরিমাণ বাড়বে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাড়িতে গুলি-কাণ্ড, জবানবন্দীতে যা বললেন সালমান
Next Article মরক্কোর কাছে হারের পর ফিফায় নালিশ আর্জেন্টিনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?