By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২ মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২ মরদেহ উদ্ধার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২ মরদেহ উদ্ধার

Last updated: 2024/09/30 at 5:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনো নিখোঁজ আছেন।

নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহ একটি পাইপের সঙ্গে ঝুলে ছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশপাশে পাওয়া গেছে।

শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলছেন, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম (৪৫) ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা।

জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। এতে ১০ হাজার টন অপরিশোধিত তেল ছিল। আজ বেলা পৌনে ১১টার দিকে এর সামনের অংশে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার খবরে তখনি বন্দর কর্তৃপক্ষের পাঁচটি ও নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বামীসহ সাবেক এমপি হেনরি গ্রেফতার
Next Article নিরাপত্তা শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সফর নিশ্চিত করলাে দক্ষিণ আফ্রিকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 5 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 5 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?