By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

Last updated: 2024/02/10 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলার গ্লামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারের পর লেয়াকত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং বাঁশখালী থানার ওসি শুক্রবার দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় গন্ডামারা ইউনিয়নের খাসপাড়ার ওই বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি দেশে তৈরি এলজি, দুটি একনলা কাটা বন্দুক, একটি দেশে তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি রামদা এবং ৪০টি লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা লেয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শন, রাষ্ট্রবিরোধী কর্মকা-সহ নানা অপরাধে ২১টির বেশি মামলা তদন্তাধীন আছে। এর আগে, গত বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘লেয়াকত আলীকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রামে আনার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে জিজ্ঞেসাবাদের জন্য আদালতে সাত দিনের আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা আছে।’ পরবর্তী সময়ে এসব মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাঁচগাঁওয়ের বরেণ্য শিক্ষক আলহাজ্ব সরোয়ার মাস্টার আর নেই
Next Article রমজানে কলেজেও ক্লাস হবে ১৫ দিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

By Staff Reporter 3 hours ago
জাতীয়

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : ইশরাক

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?