By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা
খেলাধূলা

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

Last updated: 2025/06/23 at 2:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। একপর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফফর্মের কারণে বাদ পড়েছিলেন। শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় ২ বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। সেইসঙ্গে আসবে শামীম পাটোয়ারির নাম। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে এই দুটোই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।
দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা থাকছেন যথারীতি। দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে।
নাইমের মতো দুই বছর পর দলে এসেছেন শামীম। ২০২৩ সালের এশিয়া কাপে শেষবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টি দলে মোটামুটি নিয়মিত ডাক পেলেও ওয়ানডে দলে ফর্মহীনতায় বাদ পড়েন শামীম। ২০২৩ সালের এশিয়া কাপে অভিষেক হওয়া শামীম চার ম্যাচে রান করেছিলেন মাত্র ৩৩। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শামীমের ব্যাটে আসে ৩৯৬ রান।
পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল। সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও।
শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রতিশোধ কতটা তীব্র হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী: জাতিসংঘে হুঁশিয়ারি
Next Article নুরুল হুদাকে ধরার সময় যে মব হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 6 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 1 week ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?