By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

Last updated: 2024/12/23 at 4:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চাঁদপুরে মেঘনার আলুর বাজার এলাকায় একটি কার্গো জাহাজ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহাজ থেকে আরও দুজনকে মুমূর্ষ অবস্থায় ‍উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।
মালিকপক্ষ খোঁজ নিয়ে জাহাজের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন করে।
পরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।
সেই সঙ্গে জাহাজটিতে মুমূর্ষ অবস্থায় থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক ভাবে তাদের কারোরই পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
Next Article স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 7 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?