By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিকুনগুনিয়া ও জিকা নিয়ে চিন্তিত নই: স্বাস্থ্য ডিজি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চিকুনগুনিয়া ও জিকা নিয়ে চিন্তিত নই: স্বাস্থ্য ডিজি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চিকুনগুনিয়া ও জিকা নিয়ে চিন্তিত নই: স্বাস্থ্য ডিজি

Last updated: 2024/12/02 at 2:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে ভয়াবহ ডেঙ্গু প্রকোপের মধ্যেই ছড়িয়েছে চিকিনগুনিয়া ও জিকা ভাইরাস। চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ৬৭ জন চিকুনগুনিয়ায় এবং ১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। তবে এই দুই রোগে মৃত্যুহার কম উল্লেখ করে এটি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।
সোমবার (২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ডিজি বলেন, ডেঙ্গুর পাশাপাশি দেশে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। তবে দেশে চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে ৬৭ জন এবং জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ জন। এছাড়া জিকা ও চিকুনগুনিয়ায় মৃত্যুহার বেশ কম, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশের ক্ষেত্রেই কোনো লক্ষণ-ই দেখা দেয় না। এছাড়া এই রোগে মৃত্যু হার শূন্য। তবে এ বিষয়ে আমরা সচেতন থাকতে হবে।
দেরিতে হাসপাতালে আসাকে মৃত্যুর কারণ উল্লেখ করে স্বাস্থ্য ডিজি বলেন, ডেঙ্গু রোগীদের জটিল পরিস্থিতি তৈরি না হলে সাধারণত তারা হাসপাতালে আসছে না। এতে দেখা যায়, খুব অল্প সময়ে রোগী শকে চলে যাচ্ছে। রোগীদের পেটে ও ফুসফুসে পানি আসছে। এমন একটা সময়ে তারা হাসপাতালে আসছে, যখন আর তাদের জন্য কিছু করা যাচ্ছে না। শুধুমাত্র দেরি করে হাসপাতালে আসার কারণেই মৃত্যুটা বেশি হচ্ছে। ডা. আবু জাফর বলেন, ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে ঢাকায়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছর। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধদের মৃত্যুহার তুলনামূলক বেশি। এর কারণ হলো ডেঙ্গু হলে মানুষ গুরুত্ব কম দিচ্ছে, তাই মৃত্যুটা বাড়ছে।
প্লাটিলেট নিয়ে দুশ্চিন্তা অমূলক উল্লেখ করে তিনি বলেন, হেমোরেজ ডেঙ্গুতে ভয়ের কিছু নেই। প্লাটিলেট কমে ১০ হাজারের নিচে চলে আসলেও ভয়ের কিছু নেই। সমস্যা হলো প্রেশার কমে যাওয়া, পানি শূন্যতায় শকে চলে যাওয়া। আইসিইউতে ওই রোগীকে নেওয়া হয় যখন মাল্টিঅর্গান ফেইলিউর হয়। এ ধরনের রোগীদের মৃত্যুর সম্ভাবনাটা বেশি। আমরা প্রথমিকভাবে আইডেন্টিফাই করছি রোগীরা হাসপাতালে দেরিতে আসছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে শামুক কুড়িয়ে ২ হাজার মানুষের কর্মসংস্থান
Next Article গোপালগঞ্জে আ.লীগের ৩ নেতা কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?