By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত

Last updated: 2023/06/11 at 6:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে চিতলমারীতে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মোঃ রফিক খান (৪০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আরও ৪ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১১ জুন) বিকেল ৩ টায় উপজেলা সদর বাজারের স্টীল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত সম্রাট শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

ছুরিকাঘাতকারী সম্রাট শেখ (২২) চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে।

নিহত মোঃ রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সে পেশায় একজন অটো চালক। তার ১১ বছর বয়সের একটি ছেলে (নাঈম খান), ৫ বছর বয়সী একটি মেয়ে (ফারিয়া) ও স্ত্রী রয়েছে।

আহতরা হলেন, আড়ুয়াবর্নি মধ্যেপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ (২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভির (২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ (২৪) এবং কচুয়া উপজেলার ধোপাখালি আমিনুর রহমান (২৫)। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতক্ষদর্শী নাজমুল মোল্লা ও ফজলু তালাকদার বলেন, ‘হঠাৎ করেই দেখি সম্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ছুরি মারছে। সাথে আজে বাজে কথা বলছে। ভয়ে কেউ সম্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে সম্রাটকে গ্রেপ্তার করে। এরমধ্যেই সম্রাটের ছুড়িকাঘাতে ৫ জন আহত হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী সম্রাট শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে সে ছুরিকাঘাত করেছে, তা জানার চেষ্টা চলছে। এর সাথে অন্য কোন বিষয় রয়েছে কি না, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
Next Article সংলাপ বা নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই: শাহরিয়ার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?