By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

Last updated: 2026/04/02 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
Share
SHARE

বাগেরহাটের চিতলমারীর চিঙ্গড়ী গ্রামের নিজাম বিশ্বাস হত্যার বিচার ও মাদক কারবারী মঞ্জুরুল আলম শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আসাব উদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চিঙ্গড়ী গ্রামের বাসিন্দা বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মঞ্জুরুল আলম শেখ, তার চাচাতো ভাই বাবলু শেখ, মুজাহিদ শেখ, ভাইপো আরিফ শেখ, জাহিদ শেখ, রফিক শেখ, রিপন শেখ ও কালুসহ তার বাহিনীর সবাই মাদক ব্যবসায়ী।
এই মঞ্জুরুল আলম শেখ প্রথমে পুলিশের কনস্টেবল পদে চাকরীতে যোগদান করে। তার আচরণ ভালো না হওয়ায় তাকে চাকরী থেকে বরখাস্ত হয়। চাকরী হারিয়ে সে এলাকায় ফিরে মাদকের ব্যবসা শুরু করে। একই সঙ্গে অন্যের জমি দখল, মারপিটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকাজুড়ে গড়ে তোলে মাদকের সিন্ডিকেট। তার চাচাতো ভাই বাবলু ও মুজাহিদসহ একাধিক মাদক কারবারী একাধিকবার যৌথ বাহিনী ও পুলিশের হাতে গ্রেফতার হয়। মাদক মামলায় মুজাহিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা একের পর এক হামলা চালিয়ে আমাদের পরিবারের অনেককে হত্যাসহ পঙ্গু করে দিয়েছে।
আসাব বলেন, চলতি বছরের ২০ জানুয়ারী আমার আপন ছোট ভাই নিজাম উদ্দিন বিশ্বাসের উপর হামলা করে মঞ্জুরুল আলম শেখের বাহিনী। তারা নিজামের হাত পা ভেঙ্গে দেয়। চিকিৎসাধীন অবস্থায় সে ২৮ জানুয়ারী সে নিহত হয়। এই ঘটনায় আমরা চিতলমারী থানায় মঞ্জুরুল আলম শেখকে এক নম্বর আসামী করে ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। হামলায় চাচাতো ভাইদের মধ্যে পান্না বিশ্বাস এখনও শয্যাশায়ী এবং টিনু পঙ্গু হয়ে জীবন যাপন করছে।
নিজাম উদ্দিন বিশ্বাস হত্যা মামলা দায়েরের পর মঞ্জুরুল আলম শেখ গং আরও বেশী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মামলা থেকে রেহাই পেতে আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করতে থাকে। কিন্তু এতে পেরে না ওঠায় গত ২৬ মার্চ ২০২৬ তারিখে আমার চাচাতো ভাই মিতুল বিশ্বাসের মেয়ের বিয়ে চলাকালে মঞ্জুরুল আলম শেখের বাহিনী সেখানে হামলা করে। তারা বিয়ে পন্ড করে দিয়ে লুটপাট চালায়।
বিয়ে বাড়িতে ওই হামলার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন এসে মঞ্জুরুল আলম শেখসহ তার পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে। গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা জোরদার করার জন্য মঞ্জুরুল আলম শেখ তার প্রতিবন্ধি ভাইপো রাজিব শেখ (২২)কে পিটিয়ে, কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে চিতলমারী থানায় গত ২৮ মার্চ হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করে। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়। এই মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর মঞ্জুরুল আলম শেখ ও তার বাহিনীর সদস্যরা আমাদের হত্যা করার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা এখন বাড়িছাড়া। থানায় যেয়ে মামলা করতেও সাহস পাচ্ছি না।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত
Next Article অহেতুক তর্ক করবেন না, কাকে বললেন অপু বিশ্বাস
আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?