By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬

Last updated: 2023/09/12 at 2:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতাররা হলেন জেলা জামায়াতের আমির জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম (৩৯), জামায়াত কর্মী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মহাসিন আলী (২৬), দর্শনার ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনা ইসলাম বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) এবং রুহুল আমিনের গাড়িচালক চুয়াডাঙ্গা বেলগাছির আবু জাফরের ছেলে মিনারুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, গত ১৫ মে শহরের ছিনেমা হলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিহাদি বইসহ জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই ঘটনায় সদর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পায় পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন জেলখানার সামনে অভিযান চালায়। এসময় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে বিকেলেই তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালিশপুর যুবলীগ নেতার উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন
Next Article ১৩ বছর আগের ডাকাতি মামলায় ১২ জনের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?