By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

Last updated: 2025/09/20 at 2:35 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া আব্দুর রাজ্জাক নামের আরও এক ভাইকে পিটিয়ে জখম করা হয়েছে। জখম হওয়া ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উথলী গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার মান্টা (৫৫) ও হামজা (৪৫)।
উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, গত চার মাস আগে আনোয়ার ও হামজাদের একটি গরু বিক্রির জন্য প্রতিবেশী নিজাম আলী ওরফে খোকার সঙ্গে দামদর ঠিক করেন। পরদিন গরুটি খোকার দেয়া মূল্যের থেকে পাঁচ হাজার টাকা বেশি বলায় অন্যজনের কাছে গরুটি বিক্রি করে দেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই সময় আনোয়ার মান্টা, হামজাসহ তার লোকজনরা খোকাসহ অনেকেরই মারধর করে এবং কান কেটে দেয়। এ ঘটনায় মামলা দায়ের হলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে এ ঘটনার জের ধরে আজ শনিবার সকালে খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়নসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তিন ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রাজ্জাক সামান্য আহত হয়েছেন। তবে অপর দুই ভাই গুরুতর আহত হলে সদর হাসপাতালে নেয়ার আগেই একজন মারা যায় এবং আরেকজন চিকিৎসারত অবস্থায় মারা যায়।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি ও লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যসহ স্থানীয়রা অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত ব্যক্তির পারিবার জানায়, গরু কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়ন, স্বপন, জসিম, সাইফুল, শরিফুল, পলক, বদর, স্বজল, সামসুল, হিমেলসহ আরও কয়েকজন তিন ভাই আনোয়ার মান্টা, আব্দুর রাজ্জাক ও হামজার উপর অতর্কিত হামলা চালায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীর সঙ্গে গরু কেনাবেচা নিয়ে তাদের মধ্যে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে
Next Article দেশে অনেক ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 months ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?