By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও

Last updated: 2023/08/19 at 12:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়াকে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত মোছা. মমতাজ মহল যোগ দিচ্ছেন। গত বুধবার মমতাজ মহলকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে থেকে চুয়াডাঙ্গার অন্য তিনটি উপজেলায় নারী ইউএনও দায়িত্ব পালন করছেন।

সদর উপজেলায় মমতাজ মহল ইউএনও হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমবারের মতো চুয়াডাঙ্গার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী। এরমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে ইউএনও হিসেবে মমতাজ মহলকে নিয়োগ দেওয়া হয়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমার জেলার চার উপজেলাতেই নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি খুব ইতিবাচক। কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এটা সেই উদ্যোগেরই একটা অংশ।

তিনি বলেন, প্রশাসনের সব সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়ছে, যেটা খুবই ইতিবাচক। জেলার সবকটি উপজেলায় নারী ইউএনও হওয়ায় পিছিয়ে পড়া নারী আরও বেশি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ফের বৃদ্ধি পেয়েছে সবজির দাম
Next Article আগস্ট আসলে বিএনপি-জামায়াতের রক্ত পিপাসা বেড়ে যায় : সিটি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?