By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চুয়াডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চুয়াডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম
জাতীয়জেলার খবর

চুয়াডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম

Last updated: 2022/07/26 at 11:42 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বনি খাতুন (২৪) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।

বর্তমানে তিন পুত্রসন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন বাবা লাইব্রেরি ব্যবসায়ী আশরাফুল হক। একসঙ্গে তিন পুত্র সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ আত্মীয়স্বজনরাও খুশি। নবজাতকদের নাম রাখা হয়েছে- আব্দুল্লাহ, আমানুল্লাহ ও সাইফুল্লাহ।

বনি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

স্বাস্থ্যসেবা কেন্দ্র ইউনাইটেড ক্লিনিক সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পর অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি পুত্রসন্তানের জন্ম দেন বনি খাতুন। অস্ত্রোপচার সম্পন্ন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. তরুণ কান্তি ঘোষ।

তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতির রক্তচাপ অতিরিক্ত ওঠানামার কারণে সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত।

বাবা আশরাফুল হক বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হলাম। স্থানীয় দশমাইল বাজারে একটি ছোট লাইব্রেরি আছে। সেখান থেকে যা উপার্জন হয়, কোনোমতে দুজনের সংসার চলে যায়।

তিনি আরও বলেন, তিন সন্তানের মুখ দেখে আমি সব ভুলে গেছি। নিজে উপার্জন করে তাদের মানুষের মতো মানুষ করতে চাই। আমার মা আমার তিন সন্তানের নাম রেখেছেন। এতেই আমি খুশি। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটার নালুয়া নদী এখন বদ্ধ নালা
Next Article বিমানবন্দরের আবর্জনার ট্রলিতে কোটি টাকার স্বর্ণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?