By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চোরাচালানের স্বর্ণ ছিনতাই, পুলিশসহ গ্রেফতার ৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > চোরাচালানের স্বর্ণ ছিনতাই, পুলিশসহ গ্রেফতার ৪
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

চোরাচালানের স্বর্ণ ছিনতাই, পুলিশসহ গ্রেফতার ৪

Last updated: 2024/01/14 at 1:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাচারকারী ব্যাসদেবের আদালতে স্বীকারোক্তি

জন্মভূমি রিপোর্ট : নগরীতে ব্যাসদেব দে (৩৯) নামে এক স্বর্ণ চোরাচালানকারীর কাছ হতে তিন পুলিশ সদস্য তিনটি সোনার বার ছিনতাই করেছেন। যার মূল্যমান আনুমানিক ৩০ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্ত চোরাকারবারী ব্যসদেব আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তার কাছে থাকা আরও তিনটি সোনার বার উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের অবস্থান জেনে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন।

গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্য হলেন, লবনচরা থানার এস আই মোঃ মোস্তফা জামান, এএসআই মোঃ আহসান হাবিব এবং কনস্টেবল মোঃ মুরাদ হোসেন। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই তিন পুলিশসহ চার জনকে শুক্রবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যকার ব্যাসদেবের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদালত ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক রেকর্ড করেছেন। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের একটি সূত্র ও থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন।

কেএমপি’র পাঠানো এক প্রেস রিলিজ থেকে জানা গেছে, গত ১১ জানুয়ারি দুপুরে এসআই মোঃ মোস্তফা জামান লবনচরা থানার সাচিবুনিয়া বিশ^রোড মোড়ে ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন-টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে অবৈধ স্বর্ণের বার নিয়ে এক ব্যক্তি নগরীতে প্রবেশ করছেন। তখন পুলিশের ওই টিম খানজাহান আলী সেতু হতে জিরোপয়েন্টগামী মহাসড়কের দক্ষিন পাশে অবস্থান নেন, পুলিশ দেখে ব্যাসদেব নামের ওই ব্যক্তি বাস থেকে নেমে সন্দেহজনকভাবে দ্রুত হেটে সরে যাবার চেষ্টা করেন। পুলিশ তাকে দাড়ানোর কথা বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক হন। এরপর তিনি প্যান্টের বেল্টের নিচে সুকৌশলে বানানো গোপন পকেট হতে খাকি রঙের কচটেপ দিয়ে মোড়নো ছয়টি স্বর্ণের বার বের করে এসআই মোস্তফা জামানের হাতে তুলে দেন। পুলিশ সদস্যরা ভয়-ভীতি দেখিয়ে তার কাছ হতে তিনটি সোনার বার ছিনিয়ে নেন এবং বাকি তিনটি বার ফেরৎ দিয়ে ছেড়ে দেন। পুলিশ সদস্যরা ওই চোরাকারবারীকে কিছুদূর এগিয়েও দেন। পরবর্তীতে থানা পুলিশের একটি টিম তাকে সাচিবুনিয়া এলাকা হতে গ্রেফতার করে।

লবনচরা থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হোসেন মৃধা দৈনিক জন্মভূমিকে বলেন, চোরাচালানের বাকি তিনটি সোনার বার কোথায় আছে? চক্রের অন্য সদস্য করা? তাদের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর জেনে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় আসামি ব্যাসদেবকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তিনি রিমান্ড শুনানির ধার্য্য তারিখ সম্পর্কে অবগত ছিলেন না।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে মাদকসহ গ্রেফতার ৫
Next Article রাতারাতি সব সংকট দূর হবে না, সময় দিন: অর্থমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

একের পর এক প্রতিষ্ঠান এক্স ছাড়ছে কেন?

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

বার বার পানি খেয়েও জিভ শুকিয়ে যাচ্ছে?

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

ক্লান্তি দূর করতে ইফতারে চাই ভেষজ সঙ্গী

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

আজ থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?