By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছা সরকারি হাসপাতালে রোগীরা বারান্দা ও মেঝেতে শুয়ে নিচ্ছে চিকিৎসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছা সরকারি হাসপাতালে রোগীরা বারান্দা ও মেঝেতে শুয়ে নিচ্ছে চিকিৎসা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছা সরকারি হাসপাতালে রোগীরা বারান্দা ও মেঝেতে শুয়ে নিচ্ছে চিকিৎসা

Last updated: 2025/02/16 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকারি মডেল হাসপাতালের ৩৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত ভবন রোগীদের কোন কাজে আসছে না। নতুন ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র ও প্রশাসনিক অনমোদন না পাওয়ায় ১০০ শয্যার কার্যক্রম শুরু করা যায়নি। ফলে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে পুরাতন ভবনের বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে শুয়ে।
উপজেলা সরকারি মডেল হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ভবন নির্মান ও অক্রিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রায় ১৫ মাস আগে ভবনটির অবকাঠমো নির্মান করা হয়েছে। এত ব্যয় হয়েছে ৩৮ কোটি টাকা। কিন্তু প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ১০০ শয্যার কার্যক্রম এখনও শুরু করা যায়নি। এত নতুন ভবন থাকতেও রোগীদের পুরাতন ভবনের বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে গিয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ব্যহত হচ্ছে স্বাস্থ্য সেবা।
যশোর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তরের তত্বাবধানে তিনটি গুচ্ছে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালের অবকাঠামো নির্মিত হয়েছে। এর মধ্যে ছয়তলা বিশিষ্ট হাসপাতালের মূল ভবন ২১ কোটি ৪৬ লাখ ব্যয়ে নির্মান করা হয়। ২০২১ সালে ২৯শে এপ্রিল এই ভবনের নির্মান কাজ শুরু হয়। ২০২৩ সালের ১৯শে সেপ্টেম্বর এই নির্মন কাজ শেষ হয়। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের পাঁচটি আবাসিক ভবন ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়। গত ২০২৩ সালের ৮ই অক্টোবর শুরু হয়ে ২০২৪ সালের ২৯ আগষ্ট এ সব ভবনের নির্মান কাজ শেষ হয়। এ ছাড়া এ ভবনে অক্রিজেন প্লান্টসহ সরবরাহ লাইন স্থাপনে ব্যয় হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা সরকারি মডেল হাসপাতালে কক্ষ সংকটের কারনে পুরাতন ভবনের খোলা বারান্দায় শিশু ডায়রিয়া ওয়ার্ডের কার্যক্রম চলছে। যে বারান্দা দিয়ে এক ওয়ার্ড থেকে রোগী ও রোগীর স্বজনরা অন্য ওয়ার্ডে চলা চল করেন। এ শিশু ডায়রিয়া ওয়ার্ড সব সময় চলাচলকারী লোকজনের ভিড় লেগেই থাকে। ফলে রোগী ও স্বজনদের নাজেহাল অবস্থার শিকার হতে হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) বিকেলে হাসপাতালটিতে গেলে চোখে পড়ে, শিশু ওয়ার্ডের বারান্দায় কয়েকটি শয্যা ফেলে রোগী রাখা হয়েছে। কয়েকজন রোগীকে বারান্দায় কম্বল পেতে চিকিৎসা দেওয়া হয়েছে। পুরুষ ওয়ার্ডের ভিরতে কম্বল পেতে ও বারান্দায় কয়েকটি শয্যায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মহিলা ওয়ার্ডের বারান্দায় ও ভিতরেও রোগীর ভিড় রয়েছে। ৫০ শয্যায় রোগী ভর্তি রয়েছেন ৮৫ জন। এর মধ্যে বেড ছাড়াই রয়েছেন শিশু ১৪ জন, পুরুষ ৯ জন ও মহিলা ১২ জন।
ওয়ার্ডে কর্তব্যরত সেবীকা তোরানীয়া সুলতানা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাসপাতাল থেকে প্রায় ৩০/৪০ জন রোগী ছুটি নিয়ে চলে গেছে।
শিশু ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত দুই বছর বয়েসী নুসরাত জাহান ৩ দিন যাবৎ ভর্তি রয়েছেন। তার মা রুমা খাতুন তাকে কোলে নিয়ে পায়চারী করে বেড়াচ্ছেন। এ সময় রুমা খাতুন বলেন, বারান্দা দিয়ে রাত-দিন ২৪ ঘন্টা মানুষ চলাচল করেন তাই মেয়েকে নিয়ে বারান্দায় থাকা খুবই কষ্টকর। একটি শিশু ডায়রিয়া ওয়ার্ড থাকলে ভাল হত।
এ সময় দেখা চোখে পড়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতি করতে নতুন একটি ছয়তলা ভবনের কাজ শেষ করা হয়েছে। সেটি দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় রং নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পত্র।
এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালের টিএইচ এফপিও ডাঃ আহসানুল মিজান রুমি বলেন, ভবণ নির্মান শেষ হলেও নতুন ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র ও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ১০০ শয্যার কার্যক্রম শুরু করা যায়নি। আমরা প্রয়োজনীয় আসবাবপত্র ও প্রশাসনিক অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে অতিসম্প্রতি আবারো আবেদন করেছি।
এ ব্যাপারে যশোর সিভিল সার্জন ডাঃ মাছুদ রানা বলেন, চিঠি পাঠনোর পরই তো দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলো। আমরা আবার ২০২৫ সালের জানুয়ারীর শেষে নতুন করে আবারো আবেদন করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ডেভিড হান্ট অপারেশনে গ্রেফতার ৫
Next Article খুবিতে ভর্তি আবেদন লক্ষাধিক, আসন প্রতি লড়বে ৯৭ জন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 20 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?