
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ১৯৮৩ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এদিন আলোচনা সভায় এস এস সি ১৯৮৩ ব্যাচের মিলন মেলা কমিটির আহবায়ক চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সমন্বয়কারী ঢাকা মিরপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান তৌহিদুর রহমান, খুলনা মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাইফুল আলম বাসার, বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান এক্সসেদ, সাংবাদিক কাজী আসাদুল ইসলাম, সাংবাদিক বি এম আসাদ, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, হাসপাতাল ইন্সপেক্টর আব্দুর রউফ খান, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মশিয়ার রহমান, রওশন আরা খাতুন সহ বন্ধু মহলের সকলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এই ব্যাচের মরহুম ব্যাক্তিদের জন্য দোয়া ও এক মিনিট নিরবতা পালনসহ ক্রিয়া প্রতিযোগিতা, নামাজ পড়ার জন্য জায়নামাজ বিতরণ করা হয়।