By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছায় জাল এনআইডি তৈরি মামলার আসামী গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় জাল এনআইডি তৈরি মামলার আসামী গ্রেপ্তার
যশোর

চৌগাছায় জাল এনআইডি তৈরি মামলার আসামী গ্রেপ্তার

Last updated: 2023/02/10 at 5:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর : চৌগাছা উপজেলা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে যশোর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যশোর র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সুমন চৌগাছা উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিল। সেখানে কর্মরত থাকা কালীন বিভিন্ন সময়ে অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে জাল এনআইডি তৈরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। অবৈধ লাভের আশায় মোহাম্মদ হযরত আলী নামের এক ব্যক্তিকে এনআইডি ডাটাবেইজে অন্তর্ভূক্তির উদ্দেশ্যে ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে অঋওঝ ম্যাচিং এর সময় মোহাম্মদ হযরত আলীর ফিঙ্গার প্রিন্টের সাথে ফাতেমা আক্তার টুম্পা নামের এক মহিলার ডুপ্লিকেটিং ম্যাচিং হয়। এ বিষয়ে তদন্তে জানা যায় সাবেক ডাটা এন্ট্রি অপারেটর সুমনের আইডি থেকে উক্ত ব্যক্তির ভোটার রেজিষ্ট্রেশন করা হয়েছে। সুমনের অপরাধ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকুরী হতে বরখাস্ত পূর্বক উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরে আসামী আত্নগোপন চলে যায়। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এয়ারপোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার মূল আসামী সুমনকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন
Next Article লোহাগড়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?