By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা

Last updated: 2024/12/21 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

চৌগাছা পৌর প্রতিনিধি : তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি। এজন্য এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বক্তব্যে এমনটাই বলেছেন তথ্য কমিশনের সচিব মো.আরিফ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সকল ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উপাস্থাপনে নিরাপত্তা নিশ্চিত করতে হলে দুর্নীতি পরিহার করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হতে হবে। এজন্য তথ্য অবমুক্তকরণ নীতিমালা জরুরী। এ লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য কমিশনের উপপরিচালক (প্রশাসক) হেলাল আহমেদ, সহকারি প্রোগ্রামার তরিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল খান, সাধারণ সম্পাদক এম এ রহিম (ভারপ্রাপ্ত), আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ প্রমুখ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন, উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ কমিটির সকল সদস্য, সাংবাদিক এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিম্নচাপের মধ্যেও মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক
Next Article চৌগাছায় সরিষার ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 5 minutes ago
আন্তর্জাতিক

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই: ট্রাম্প

By Nayon Islam 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 18 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?