By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর
খেলাধূলা

চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

Last updated: 2026/04/04 at 8:45 PM
Janmobhumi Desk 4 hours ago
Share
SHARE

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাতে ম্যাচ খেলে আজ (শনিবার) সন্ধ্যায় দেশে এসেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। 

চ্যাম্পিয়ন দলকে অর্ভ্যথনা জানাতে আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নিজেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন ফাইনালে টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছিলেন। তাই অনুজদের অভিনন্দন জানাতে ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন তিনি। অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।

ফুটবল সংস্কৃতিতে উন্নত দেশে ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ছাদ খোলা বাসের প্রচলন রয়েছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে এশিয়া কাপে প্রথমবার ওঠার পর নারী দল আরও দুইবার এই ছাদ খোলা বাসে উঠেছিল। পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ অ-২০ দলের চ্যাম্পিয়ন ছবি দিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দরে অপেক্ষমাণ বাসে কিছুক্ষণের মধ্যেই উঠবেন ফুটবলাররা। বিমানবন্দর থেকে সেই বাস হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাবে। সেখানে মিঠু-রোনানদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। ইতোমধ্যে আলো ঝলমল ও রোনানদের ছবিতে প্রস্তুত হাতিরঝিল।

Janmobhumi Desk April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
Next Article ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 4 hours ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?