By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

Last updated: 2026/04/01 at 12:41 PM
Nayon Islam 1 hour ago
Share
SHARE

সিনেমা দিয়ে দর্শকদের নজর কাড়তে না পারলেও বিতর্কিত মন্তব্য এবং পোশাকের জেরে প্রায় সমালোচনার টেবিল থাকেন অভিনেত্রী পুনম পাণ্ডে। মঙ্গলবার (৩১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি প্রকাশ করে ভক্ত ও নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। ছবিতে বেবি বাম্প স্পষ্ট।

ক্যাপশনে কোনো লেখা না থাকলেও দুধের বোতল ও বাচ্চার ইমোজি দিয়ে মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক ও মডেল স্যাম বম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পুনম। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। স্বামীর বিরুদ্ধে মারধর ও ধর্ষণের অভিযোগ এনে তাঁকে হাজতবাসও করিয়েছিলেন অভিনেত্রী। গত প্রায় অর্ধ যুগ ধরে তাঁরা এক ছাদের নিচে থাকেন না। দীর্ঘদিন বিচ্ছেদের পরও হঠাৎ পুনমের মা হতে যাওয়ার খবরে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ জানতে চেয়েছেন, পুনম কি নতুন কোনো সঙ্গী খুঁজে পেয়েছেন, নাকি স্বামীর সঙ্গেই তাঁর সম্পর্কের মিটমাট হয়েছে?

পুনমের অন্তঃসত্ত্বার ছবি দেখে অনেকে প্রচারের কৌশল হিসেবে দেখছেন। এর আগে ২০২৪ সালের শুরুতে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে সময় ক্যানসারে তাঁর মৃত্যুর খবর প্রচারের ৪৮ ঘণ্টা পর তিনি জীবিত হয়ে ফিরে আসেন। পরে দাবি করেন, ক্যানসার সচেতনতা বাড়াতেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন। পুরনো বিতর্কের কারণে নেটিজেনরা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি বিশ্বাস করতে দ্বিধাবোধ করছেন।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনম পাণ্ডের। আবেদনময়ী লুকের কারণে ক্যারিয়ারের শুরু থেকে আলোচনায় ছিলেন। এরপর ‘আদালত’, ‘লাভ ইজ পয়জন’ এবং ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো সিনেমায় অভিনয় করেছেন।

Nayon Islam April 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই: ট্রাম্প
Next Article
আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 56 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 60 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

April 1, 2026

By Nayon Islam 60 minutes ago
বিনোদন

এজলাসে কাঁদলেন আরএস ফাহিম

By Nayon Islam 2 days ago
বিনোদন

জন্মদিনে ‘রকস্টার’ শাকিব, ভক্তরা বলছেন ক্যারিয়ারের সেরা লুক

By Nayon Islam 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?